শিরোনাম
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমনতিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশদুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকেরপারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বক্তব্য দিতে দিতেই মৃ’ত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমীর

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন মাওলানা আবুল হাশেম

কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম। বক্তব্যের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মনোনীত প্রার্থী, বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সোমবার একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেম। সেখানে আবুল হাশেম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকে সমাবেশটির লাইভ সম্প্রচার চলছিল। সেখানে দেখা যায়, বক্তব্যের এক পর্যায়ে আবুল হাশেম থমকে যান এবং ঢলে পড়েন। এ সময় পাশে থাকা নেতা-কর্মীরা তাঁকে ধরেন। তাঁকে অটোরিকশায় করে দ্রুত কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন

আবুল হাশেমের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়। জেলা জামায়াতের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকালে শহরের চাঁদাগাড়া মাঠে এবং পরে মিরপুর উপজেলা ফুটবল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

1

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

2

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

3

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

4

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

5

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

6

‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে / শিশুদের মোবাইল থেকে বের করে বইয়ের মধ্যে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রী

7

জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে

8

৮০ শতাংশই হবেন নারী / দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

9

শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে / যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প

10

রাজধানী জুড়ে তেলের জন্য হাহাকার / সেই সাথে বেড়েছে যানজট

11

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে চালকসহ সব যাত্রী নিহত

12

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

13

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

14

সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

15

সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

16

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ

17

কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

18

টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, পদ ৩১, আবেদন শেষ ১৬ এপ্রিল

19

সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ সংখ্যা ১০৮, আবেদন স্নাতক পাসেই

20
X