শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজপূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলোসড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্তবৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট : ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

লাভলু মোল্লা শিশির  ছবি সংগৃহীত

 

দি ইউনিটি টাইমস প্রতিবেদক
ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। তিনি ছাত্রজীবনে মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা নিয়ে ফেসবুকে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি দল ঢাবির রাসেল টাওয়ার থেকে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে লেখেন, ‘লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেয়া হবে। এ জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসিনি আমরা, ২০০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।’

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের লেখেন, ‘হাসিনার পক্ষে পোস্ট দেয়া ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কট। প্রত্যেকটা ইঁদুরকেই গর্ত থেকে টেনে বের করা হবে, ওয়েট।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, প্রক্টোরিয়াল টিম এবং শিক্ষার্থীরা লাভলুকে থানায় নিয়ে আসে। জুলাই আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ একটি নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন।

এ বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। সমস্ত দায়িত্ব থেকে তাকে ওএসডি করা হয়েছে। আমরা আবার বসে তার বিষয়ে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, ছাত্রজীবনে লাভলু মোল্লা শিশির মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

1

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

2

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

3

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

4

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

5

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

6

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

7

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

8

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

9

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

10

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

11

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

12

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

13

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

14

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

15

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

16

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

17

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

18

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

19

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

20
X