শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
রিকশায় চড়ে মনোনয়ন ফরম জমা দিতে গেলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও -১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দিয়ে ফখরুল জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়।

তিনি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে—এবং আমরা তা প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, এই ব্যবস্থায় নারী-পুরুষ সকলেই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার জন্য একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা চাই।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালী উল্লাহ্, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি জেলা বিএনপি কার্যালয়ে এক মোনাজাতে অংশ নেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X