শিরোনাম
বিচার নিয়ে তীব্র ক্ষোভে / আমি বিচার চাই না, আপনারা বিচার করেন না: রামিসার বাবাপাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশেরঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমনতিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশদুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২ জানুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
আপডেট : ২ জানুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
আখতার ও জি এম কাদের সহ বৈধ ১৪

রংপুরে দুই আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জি এম কাদের ও আখতার। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রংপুরের দুটি আসনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রংপুর-৩ ও রংপুর-৪ আসনে দাখিলকৃত মোট ২০টি মনোনয়নপত্র যাচাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই দুই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য জানান।

এ সময় প্রার্থী, সমর্থক, প্রস্তাবকারী, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর-৩ আসনে বৈধ প্রার্থীরা হলেন বাসদের আব্দুল কুদ্দুছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান পিয়াল, বিএনপির সামসুজ্জামান সামু, জাতীয় পার্টির জি এম কাদের, জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নূর আলম সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের মোছা. আনোয়ারা ইসলাম রানী।

অন্যদিকে রংপুর-৪ আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা, খেলাফত মজলিসের আবু সাহমা, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায়, জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলনের মো. জাহিদ হোসেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাছের শাহ মো: মাহবুবুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এসময় করতালী দেয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। অপরপাশে থাকা এনসিপির নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। শুরু হয় দুই পক্ষের মধ্যে হৈচৈ। পরে আখতার হোসেন সম্মেলন কক্ষ ত্যাগ করে চলে যান নেতাকর্মীদের নিয়ে।

এর আগে জাতীয় পার্টির মাহবুবের মনোনয়ন যাছাই-বাছাইয়ের সময় এনসিপির মহানগর সাংগঠনিক সম্পাদক আলমগীর নয়ন রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ্যে বলেন, তার নামে জুলাই বিপ্লবের মামলা আছে। যারা ফ্যাসিবাদের দোসর তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হোক।

এসময় রিটার্নিং কর্মকর্তা বলেন, এখানে নিয়ম অনুযায়ী আইনশৃঙখলা বাহিনী এ বিষয়ে মতামত দিবে। তখন সেখানে উপস্থিত প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও একই অভিযোগ করে বলেন, ‘ আমরা জাতীয় পার্টির এই প্রার্থীর ব্যাপারে আপনার কাছে আপত্তি দিয়ে রাখলাম। এরপর রিটার্নিং কর্মকর্তা জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করলে দুইপক্ষের মধ্যে হৈচৈ ও উত্তেজনা শুরু হয়।’

এসময় রিটার্নিং কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনারা কেউ নির্বাচনী আচরণবিধি লংঘন করবেন না। তার কথা শেষ হতে না হতেই আবারও আপত্তি জানিয়ে আখতার হোসেন নেতাকর্মীদের নিয়ে হলরুম ত্যাগ করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

রংপুর ৩ আসনে জিএম কদেরসহ ৭ জনের মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রংপুর-৩ আসনের যাচাই-বাছাই কার্যক্রম। আসনটিতে মোট ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৩ জনের বাতিল এবং ৭ জনের মনোয়ন বৈধ হয়।

যাছাই বাছাইয়ে আরপিও অনুযায়ী একভাগ ভোটে অসংগতি থাকায় স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, হোল্ডিং ট্যাক্স এর টাকা পরিশোধ না করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদীর আনোয়ার হোসেন বাবলু এবং টেলিফোন বিলের বকেয়ার কারণে গ্রেফতারি পরোয়ানা থাকায় খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজুর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া এই আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির জিএম কাদের, বিএনপি’র সামসুজ্জামান সামু জামায়াতের মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

রিটা রহমানের আগের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। মনোনয়ন চেয়ে না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন।

অন্যদিকে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত যাছাইবাছাই করা হয় রংপুর-৪ আসনের মনোনয়ন পত্র। এই আসনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সহ ৭ জনের মনোনয়ন বৈধ এবং তিনজনের বাতিল করা হয়।

যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর একভাগে অসঙ্গতি এবং সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বাকি থাকায় শাহ আলম বাসার, নির্বাচন কমিশন কর্তৃক এবিএম রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর জাতীয় পার্টি হিসেবে স্বীকৃত না হওয়ায় এবং ট্রেড লাইসেন্সের টাকা পরিশোধ না করায় জাতীয় পার্টি হিসেবে আবেদনকারী আব্দুস সালাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক ভাগে অসংগতি থাকায় জয়নুল আবেদীনের প্রার্থিতা বাতিল করা হয়।

এই আসনে বৈধ হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন, বিএনপি’র এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মো: মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মন তমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্র জানা গেছে, রংপুরের সংসদীয় ছয়টি আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

এর মধ্যে রংপুর-১ আসনে নয়, রংপুর-২ আসনে পাঁচ, রংপুর-৩ আসনে ১০, রংপুর-৪ আসনে ১০, রংপুর-৫ আসনে ১১ ও রংপুর-৬ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার নিয়ে তীব্র ক্ষোভে / আমি বিচার চাই না, আপনারা বিচার করেন না: রামিসার বাবা

1

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

2

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

3

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

4

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

5

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

6

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

7

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

8

‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে / শিশুদের মোবাইল থেকে বের করে বইয়ের মধ্যে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রী

9

জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে

10

৮০ শতাংশই হবেন নারী / দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

11

শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে / যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প

12

রাজধানী জুড়ে তেলের জন্য হাহাকার / সেই সাথে বেড়েছে যানজট

13

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে চালকসহ সব যাত্রী নিহত

14

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

15

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

16

সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

17

সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

18

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ

19

কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

20
X