শিরোনাম
সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ•ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা•জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী•মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ•দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমুদ্র সৈকতে হনুক্কা পার্টিতে গুলিবিদ্ধ হয়ে ১২ জন নিহত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সিডনির বন্ডি বিচ এলাকায় ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত এক বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, হামলাটি পরিকল্পিতভাবে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে। পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেন।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস বলেন,
“এই হামলাটি সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে। হানুক্কার প্রথম দিনে—যে রাতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে শান্তি ও আনন্দের উদযাপন হওয়ার কথা ছিল—সেই মুহূর্তটি একটি ভয়াবহ ও দুষ্ট আক্রমণের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে।”

হামলার পরপরই বন্ডি বিচ ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে সন্ত্রাস দমন ইউনিট।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে।

দ্যা টেলিগ্রাফ

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ

1

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

2

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

3

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

4

মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

5

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

6

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

7

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

8

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

9

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

10

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

11

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

12

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

13

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

14

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

15

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

16

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

17

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

18

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

19

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

20
X