শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

অনলাইন নিউজঃ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার স্থানীয় ভোরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ভোরের এ কম্পনের রেশ না কাটতেই সন্ধ্যায় দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভোরের ভূমিকম্পে অসংখ্য ভবন ও অন্যান্য অবকাঠামো ভেঙে পড়েছে। এতে করে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এ কারণে নিহতের সংখ্যা নিশ্চিতভাবে বাড়বে। দিনের প্রথম ভূমিকম্পে আরো শতাধিক মানুষ আহত হন।

ভোরের ভূমিকম্পের পর পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে সাধারণ মানুষকে উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সতর্কতা প্রত্যাহার করা হয়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানায়, তারা সাগরে অস্বাভাবিক কোনো ঢেউ দেখতে পায়নি। যা উপকূলবর্তী বসতির কোনো ক্ষয়ক্ষতি করতে পারে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারাইয়ান্তো বলেছেন, উদ্ধারকারীরা ৪৭টি মরদেহ উদ্ধার করেছেন। যার বেশিরভাগই উদ্ধার করা হয়েছে সিক্কা, মানাগ্গারাই এবং পূর্ব মানাগ্গারাই থেকে। এ ছাড়া ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আরো বলেছেন, ভূমিকম্পে ১৫৭টি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। এ ছাড়া ফাটল ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আরো ২০০ বাড়ি। এতে করে প্রায় ২ হাজার গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সূত্র: সিবিএস নিউজ

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X