শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

অনলাইন নিউজঃ সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক শৃঙ্খলা জোরদারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কটিতে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ের এই ব্যবস্থা কার্যকর হবে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নতুন ব্যবস্থায় মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হবে।

কোনো যানবাহন আইন লঙ্ঘন করলে ক্যামেরায় সেটি শনাক্ত হওয়ার পর প্রচলিত আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে। পরে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

মোবাইলে বার্তা পাওয়ার পর গাড়ির মালিকরা বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

হাইওয়ে পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য দ্রুত ও নির্ভুলভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে।

কর্তৃপক্ষের আশা, স্বয়ংক্রিয় নজরদারির মাধ্যমে মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বাড়বে এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা তৈরি হবে। এর ফলে সড়ক দুর্ঘটনা কমাতেও এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন এই উদ্যোগ সফল করতে সাধারণ যাত্রীদের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চেয়েছে হাইওয়ে পুলিশ।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X