শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাশারকে নিয়ে কেয়া পায়েলের পোস্ট, প্রেমের জল্পনা তুঙ্গে নেটিজেনদের মাঝে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে প্রেমের সম্পর্কের জল্পনা উসকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনেতাকে নিয়ে অভিনেত্রীর ভাবনা, দুই তারকার রসায়ন ভাবিয়ে তুলছে নেটিজেনরা।

টেলিভিশন পর্দায় কেয়া পায়েল ও খায়রুল বাশারের জুটি বরাবরই দর্শকদের কাছে আলাদা আকর্ষণের।

তাদের অভিনীত নাটকে রোমান্টিক রসায়ন বারবার প্রশংসা কুড়িয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই জুটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আর শুধু পর্দার গল্পে সীমাবদ্ধ নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল বাশারের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন কেয়া পায়েল।

ছবিতে দুজনকেই দেখা যায় স্বচ্ছন্দ ও হাসিখুশি মুহূর্তে। তবে ভক্তদের দৃষ্টি কেড়েছে ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনটি।

সেখানে কেয়া লেখেন, “যদি সত্যিই জানতে চাও, তোমাকেই চাই।”

এই এক লাইনের ক্যাপশনই নেটিজেনদের মধ্যে তৈরি করেছে নানা প্রশ্ন। অনেকেই ভাবছেন- এটি কি কোনো নাটকের সংলাপ, নাকি বাস্তব জীবনের অনুভূতির ইঙ্গিত? বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও কৌতূহল।

বর্তমানে কেয়া পায়েল ও খায়রুল বাশার একসঙ্গে অভিনয় করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ।


পারিবারিক সম্পর্ক, আবেগ ও টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটিতে তাদের অনস্ক্রিন রসায়ন ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে।

উল্লেখ্য, নাটকটির গল্প জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত। শক্তিশালী গল্প ও অভিনয়ের কারণে নাটকটি অল্প সময়েই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।

পর্দার প্রেম কি সত্যিই বাস্তবে রূপ নিচ্ছে-নাকি সবটাই গল্পের অংশ, সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ই দেবে

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X