শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
আপডেট : ৭ জানুয়ারি ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাধারণ বিমায় ব্যক্তি এজেন্ট বন্ধ করলো আইডিআরএ

দেশের সব সাধারণ বিমা কোম্পানির (নন-লাইফ ইনস্যুরেন্স) ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ফলে দেশে ৪৬টি সাধারণ বিমা কোম্পানি আর কোনো এজেন্ট কমিশন দিতে পারবে না।

বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএর উপপরিচালক ও প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহমদ এস এম তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-লাইফ বিমা পলিসি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, বিমাগ্রহীতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমা খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইডিআরএর উপ-সচিব ও পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত নির্দেশনায় সাধারণ বিমা কোম্পানির বিমা ব্যবসা সংক্রান্ত সমস্যাগুলো উত্তরণের নিমিত্ত আইডিআরএ কর্তৃক সব নন-লাইফ ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে।

এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বিমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্ট থাকবে না বিধায় নন-লাইফ বিমা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি এজেন্ট কমিশন বা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ নেই। এই নির্দেশনার ব্যত্যয় বিমা আইন ২০১০-এর ৫৮ (১) ধারার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য হবে।

নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, বিমা খাতে ব্যক্তি এজেন্টদের মাধ্যমে ব্যবসায় যে অনিয়ম ও ঝুঁকি তৈরি হচ্ছিল, তা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বিমা খাতের নিয়ন্ত্রণ কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X