
সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী নিহত হয়েছেন।
এ হামলায় আহত হয়েছেন আরও ৮ জন।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিয়াল পেজে দেওয়া এক বার্তায় জানায় সুদানের আবেই-তে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং তিনজন নারী সেনাসদস্যসহ আহত হয়েছেন ৮ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।। সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।
মন্তব্য করুন