শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

অনলাইন নিউজঃ দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কর্মকর্তাদের আগেই সরে দাঁড়াতে বলেছিল দেশটির সরকার। শেষ পর্যন্ত তা-ই হলো। সরকারি হস্তক্ষেপে আজ ভেঙে গেল এসএলসি।

বোর্ডের কর্মকর্তারা আজ একযোগে পদত্যাগ করেছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘এসএলসি সভাপতির দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার এখনো ১১ মাস বাকি। এই সময়েই পদত্যাগের ঘোষণা দিতে একটি বিশেষ সভা আহ্বান করেন। একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা দলকে দায়িত্ব দিতে কমিটি পদত্যাগ করেছে। নতুন অন্তর্বর্তীকালীন দলের নেতৃত্বে থাকবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার।
তিনি একই সঙ্গে একজন বিরোধী রাজনীতিবিদ।’এসএলসিতে দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক দিন ধরেই। জনগণের অসন্তোষের কারণে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। একজন সরকারি কর্মকর্তা জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সপ্তাহের শেষে বোর্ড সভাপতি শাম্মি সিলভার সঙ্গে বৈঠক করে নতুন ব্যবস্থাপনায় বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন।

কদিন আগে সরকারি হস্তক্ষেপে ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অ্যাডহক কমিটি গঠন করে। নতুন কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে। এই কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপি সরকারের কয়েকজন মন্ত্রির সন্তান ও স্ত্রী।

শ্রীলঙ্কার ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন কিছু নয়।

২০২৩ সালের নভেম্বরে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি এসএলসির সদস্য পদ স্থগিত করেছিল।পরে ২০২৪ সালের জানুয়ারির শেষে স্থগিতাদেশ তুলে শাম্মি সিলভার কমিটি পুনর্বহাল করা হয়েছিল। তারপর চতুর্থবারের মতো এসএলসি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার তো বোর্ডই ভেঙে দেওয়া হলো।

সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি আবারো এসএলসিকে শাস্তি দেয় কি না, এখন সেটাই দেখার অপক্ষো।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X