শিরোনাম
৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদেরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকেইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতাইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

সংগৃহীত ছবি

শনিবার (১৩ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। উদ্বোধনী জুটিতে আবরার-রিফাতের ১৫১ রানের সুবাদে ৭ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফয়সাল সিনোজাদার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান করে অফগানিস্তান। ইনিংসের চতুর্থ ওভার ও দলীয় ১৬ রানে ক্রিজে আসেন ফয়সাল।

ওপেনার ওসমান সাদাতের সাথে দ্বিতীয় উইকেটে ৭৬ এবং তৃতীয় উইকেটে উজাইরুল্লাহ নিয়াজিকে নিয়ে ৯৩ রানের জুটি গড়েন ফয়সাল। এরমধ্যে সেঞ্চুরি তুলে নেন তিনি।

৮টি চার ও ৪টি ছক্কায় ৯৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন ফয়সাল।

৩৩তম ওভারে দলীয় ১৭৫ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ফয়সাল আউট হওয়ার পর আফগানিস্তানকে লড়াকু পুঁজি এনে দেন নিয়াজি ও আজিজুল্লাহ মিয়াখিল। নিয়াজি ৪৪ ও মিয়াখিল অপরাজিত ৩৮ রান করেন।

বল হাতে বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে উইকেট নেন।

২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৫১ রান তোলেন দুই ওপেনার আবরার ও রিফাত। ২৭তম ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করে আউট হন রিফাত।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নাভার্স-নাইন্টিতে আউট হন আবরার। ৯টি চার ও ৬টি ছক্কায় ১১২ বলে ৯৬ রান করেন তিনি।

দলীয় ১৭০ রানে আবরার ফেরার পর ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে রাখেন অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকি। কিন্তু হাকিম ও কালামসহ মোট চার উইকেট পতন হলে চাপে পড়ে বাংলাদেশ। ২৬৪ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।

আজিজুল ৪৭, কালাম ২৯, এমডি আব্দুল্লাহ ২ ও সামিউন বশির ১ রানে আউট হন।

সপ্তম উইকেটে ১৯ রানের জুটি গড়ে আফগানিস্তানের ২৮৩ রান স্পর্শ করেন রিজান হোসেন-শেখ পারভেজ জীবন জুটি। দলের জয় থেকে ১ রান দূরে থাকতে ব্যক্তিগত ১৩ রানে আউট হন জীবন।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ১ রান নিয়ে ৭ বল বাকি থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শাহরিয়ার আহমেদ। ১৭ রানে অপরাজিত থাকেন রিজান।

আফগানিস্তানের খাতির স্তানিকজাই ও রহউল্লাহ আরাব ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের আবরার।

আগামী ১৫ ডিসেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

সূত্র : বাসস

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

1

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

2

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

3

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

4

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

5

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

6

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

7

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

8

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

9

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

10

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

11

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

12

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

13

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

14

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

15

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

16

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

17

বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ইপিজেডের সাপ্তাহিক ছুটি পরিবর্তন

18

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

19

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

20
X