শিরোনাম
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমনতিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশদুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকেরপারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে বিয়ে করতে চান অভিনেত্রী আইশা খান, প্রেম না করলেও লাইফ পার্টনার হিসেবে কেমন পাত্র চান, সেটাও জানিয়েছেন আইশা খান

মডেল ও অভিনেত্রী আইশা খান।

অভিনেত্রী মনে হয় তার বিয়ে নিয়ে একটু বেশিই কৌতুহলী। জীবনসঙ্গী না খুঁজে পেলেও বিয়ের তারিখ কিন্তু ঠিক করে রেখেছেন।  ২১ ডিসেম্বর বিয়ে করতে চান তিনি। তবে তারিখটা বললেও সালটা কিন্তু জানাননি তিনি। আইশা খান বলেন, ডিসেম্বর মাসে সবাই তো ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর বিয়ে করে। তাই আমি চিন্তা করেছি, আমার বিয়েটা ২১ ডিসেম্বর হবে। যদিও কোনো সাল, সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। আগে পাত্র খুঁজে পাই, তারপর ২১ ডিসেম্বর বিয়ে করে নিব

অভিনেত্রী আইশা খান তার অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, সৌন্দর্য ও শালীনতায় অল্প সময়েই ভক্তদের হৃদয় জয় করেছেন।  শুধু সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে চরিত্র ও গল্প দেখে নাটক, ওয়েব সিরিজসহ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।  বিনোদন জগতের মানুষ হলেও কাজ ব্যতীত অভিনেত্রীর ব্যক্তিগত জীবন কিংবা প্রেম নিয়ে কখনো কোনো গুঞ্জন শোনা যায় না।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইশা খান তার অভিনয়, ক্যারিয়ার, শৈশব, প্রেম ও বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

নিজের প্রেম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, স্কুল লাইফ থেকেই আমি খুবই রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটি নিয়ে চলাফেরা করতাম। এটার জন্য হয়তোবা কেউ প্রপোজাল বা প্রেমের সাহসটা করতে পারেনি। আর যারা করেছেন, তাদের সঙ্গে হয়তো কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি, একটা সময়ে তাদের কোনো নির্দিষ্ট বিষয়ে চোখে পড়ার পর মনে হয়েছে, দুরত্ব বজায় রাখাই ভালো।

প্রেম না করলেও লাইফ পার্টনার হিসেবে কেমন পাত্র চান, সেটাও জানিয়েছেন আইশা খান। এক্ষেত্রে অভিনেত্রীর প্রথম পছন্দ- ছেলেকে অবশ্যই নামাজি হতে হবে।
আইশা বললেন, লাইফ পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই প্রথমে যেটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে- ছেলে নামাজি কি না। কারণ আমার মাঝেমধ্যে নামাজ একটু কম পড়া হয়। সেক্ষেত্রে আমার পার্টনারের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের গুণটা অবশ্যই থাকতে হবে।

ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত আইশা খানবর্তমান প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেত্রী আইশা খান। অভিনয়, মডেলিং, উপস্থাপনা, নাচ সব শাখাতেই বিচরণ তার। আইশা ছেলেবেলা থেকেই শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত। তিনি দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় বৃন্দাবন দাশের পরিচালনায় ‘কাঠ কয়লার ছবি’তে প্রথম অভিনয় করেন। এরপর বেছে বেছে কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রে। উপস্থাপনা করে চলেছেন নিয়মিত। আইশাকে নিয়ে বিস্তারিত লিখেছেন শহিদুল ইসললাম এমেল …

দিন যত যাচ্ছে ততই দর্শকের মন জয় করে নিচ্ছেন আইশা খান। কন্ট্রাক্ট, কাইজার, দাগ, ক্যাফে ডিজায়ারে কাজ করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। ইতোমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে নির্মাতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী এই অভিনয়শিল্পী। ২০২২ খ্রিষ্টাব্দে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকদের বিনোদন দিয়ে লাইমলাইটে আসেন এই তারকা। দর্শক তাকে ভালোভাবে গ্রহণ করেছে। ফলে তাকে নিয়ে নির্মাতাদেরও আগ্রহ বেড়েছে। একথা বলাই যায়, ওটিটিতে কাজের সুবাদেই ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করেছেন তিন।

আইশা খান ২০২১-এ জিফাইভের ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এ অভিনয়ের মধ্যে দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেন। এই ওয়েব সিরিজটিতে উমা চরিত্রে আরিফিন শুভ’র সঙ্গে অভিনয় করে দর্শকদের নজর কাড়তে সক্ষম হন তিনি। একই বছর নজরুল ইসলাম রাজুর পরিচালনায় জিফাইভের ‘এ এমন পরিচয়’ সিরিজে নয়ন মেহের চরিত্রে শ্যামল মওলার বিপরীতে অভিনয় করেও প্রশংসা পান।

এছাড়া গত বছর তানিম নূর পরিচালিত হইচই-এর আলোচিত ওয়েব সিরিজ ‘কাইজার’-এ সাবা এবং সঞ্জয় সমদ্দারের পরিচালনায় চরকির ‘দাগ’ ওয়েব ফিল্মে ইরা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন আইশা। সোশ্যাল মিডিয়াতেও বেশ আলোচিত। এগুলোতে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও আফরান নিশো।

চরকির ‘ক্যাফে ডিজায়ার’ ওয়েব ফিল্মে আইশা খান ইন্তেখাব দিনারের বিপরীতে শিরিন চরিত্রে বেশ সাবলীল অভিনয় করেছেন।

আইশা খান ২০১১ খ্রিষ্টাব্দে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন শিশুতোষ নাটক ‘সাড়ে ৭২ ঘণ্টা’য় অভিনয়ের মাধ্যমে। এরপর বিশ্ববিদ্যালয়ে ওঠার পর ‘আহত ফুলের গল্প’ সিনেমায় কাজ করেন। মাঝে বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। ২০১৭ খ্রিষ্টাব্দে মাছরাঙা টেলিভিশনের ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানটি উপস্থাপনায় যুক্ত হন। ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ এবং ২০২২-এ ক্লোজআপ এসময়ের কাছে আসার গল্প’তে অভিনয় করেন। ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’র থিম সং বানিয়েছেন জনপ্রিয় ব্যান্ড দল শূন্য।

‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ প্রচার হয় টিভি ও ক্লোজআপের ইউটিউব চ্যানেলে। ভালোবাসাদিবস উপলক্ষে ১১ বছর ধরে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ প্রচারণাটি করে আসছে টুথপেস্ট ব্র্যান্ড ক্লোজআপ। এছাড়া অন্ত আজাদের পরিচালনায় ‘আহত পুলের গল্প’ নামে একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আইশার প্রথম নাটক ২০০৫ খ্রিষ্টাব্দে বৃন্দাবন দাশের পরিচালনায় ‘কাঠ কয়লার ছবি’। নাটকটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। এরপর শিশুশিল্পী হিসেবে অনেক নামিদামি পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তার।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

1

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

2

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

3

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

4

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

5

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

6

‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে / শিশুদের মোবাইল থেকে বের করে বইয়ের মধ্যে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রী

7

জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে

8

৮০ শতাংশই হবেন নারী / দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

9

শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে / যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প

10

রাজধানী জুড়ে তেলের জন্য হাহাকার / সেই সাথে বেড়েছে যানজট

11

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে চালকসহ সব যাত্রী নিহত

12

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

13

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

14

সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

15

সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

16

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ

17

কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

18

টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, পদ ৩১, আবেদন শেষ ১৬ এপ্রিল

19

সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ সংখ্যা ১০৮, আবেদন স্নাতক পাসেই

20
X