শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজপূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলোসড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্তবৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
আপডেট : ৯ জানুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ত্রিমুখি সংঘর্ষ, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি  বানিয়াপাড়া এলাকায় বাস মোটরসাইকেলের সংঘর্ষে   বাসে আগুন ধরে যায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাঁদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লার দাউদকান্দিতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যুর আগে দুর্ঘটনাকবলিত বাসের এক যাত্রীর সঙ্গে চালক ও তাঁর সহকারীর কথা–কাটাকাটি হয়। এ সময় চালক অমনোযোগী হয়ে পড়েন। সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটির যাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামদ নেয়ামত উল্লাহ এ কথাগুলো বলেন।

বাসের যাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিষয়ের মাস্টার্সের শিক্ষার্থী নেয়ামত উল্লাহর বাড়ি চান্দিনা উপজেলার আড়ুয়ারা গ্রামে। তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাচ্ছিলেন। কিন্তু দুর্ঘটনায় পড়ে তিনি ওই পরীক্ষা দিতে পারেননি।

নেয়ামত উল্লাহ বলেন, দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ডে বাসটি থামে। এ সময় একজন পুরুষ যাত্রী কুমিল্লায় যাওয়ার উদ্দেশে বাসে ওঠেন। কিন্তু তিনি যে গন্তব্যে নামবেন, বাসটি সেখানে থামাতে রাজি ছিলেন না চালক। এ নিয়ে চালক, তাঁর সহকারীর সঙ্গে ওই ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়। তখন বাসের চালক অমনোযোগী হয়ে যান। মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া এলাকায় বাসের চালক একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা অতিত্রুম করতে যান। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন ধরে যায়।

পুলিশ বলছে, দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে বাসে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

1

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

2

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

3

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

4

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

5

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

6

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

7

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

8

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

9

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

10

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

11

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

12

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

13

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

14

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

15

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

16

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

17

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

18

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

19

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

20
X