বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হবে আগামী ১০ ডিসেম্বর।
ইসি সচিব জানান, জাতির উদ্দেশ্যে দেওয়া এ ভাষণেই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে ভাষণ দেবেন। এটি ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।”