শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজপূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলোসড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্তবৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, আবেদন করলেও পাবেন না যারা

অনলাইন নিউজঃ সামাজিক যোগাযোগমাধ্যমে নীল টিক বা ভেরিফায়েড ব্যাজ এতদিন মূলত পরিচিত ব্যক্তি, বড় প্রতিষ্ঠান কিংবা অর্থের বিনিময়ে নেয়া মেটা ভেরিফায়েড সেবার ব্যবহারকারীদের জন্যই সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই ধারণায় পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভেরিফিকেশন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটার তথ্য অনুযায়ী, নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো একটি ফেসবুক অ্যাকাউন্টের পেছনে প্রকৃত কোনো ব্যক্তি রয়েছেন কি না, তা নিশ্চিত করা। এর ফলে ভুয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অ্যাকাউন্ট থেকে আসল ব্যবহারকারীদের আলাদা করে শনাক্ত করা আরও সহজ হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভেরিফিকেশন সুবিধা পেতে ব্যবহারকারীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। অর্থের বিনিময়ে দেয়া মেটা ভেরিফায়েড সেবার বাইরে সাধারণ ব্যবহারকারীরাও সম্পূর্ণ বিনামূল্যে এই বিশেষ ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন।
নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর সেই ভিডিও অ্যাকাউন্টের ছবি ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে ফেসবুকের সিস্টেম। যাচাই সম্পন্ন হলে উপযুক্ত ব্যবহারকারীদের অ্যাকাউন্টে যুক্ত হবে নতুন ভেরিফায়েড ব্যাজ।
মেটার আশা, এই উদ্যোগের মাধ্যমে ভুয়া পরিচয়ে পরিচালিত অ্যাকাউন্টের সংখ্যা কমবে এবং ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কোন অ্যাকাউন্টটি একজন বাস্তব মানুষের এবং কোনটি নয়।
তবে এই সুবিধা সবার জন্য নয়। ব্যাজটি পেতে হলে অ্যাকাউন্টধারীকে বেশ কিছু প্রাথমিক শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো—
১. ব্যবহারকারীর বয়স অবশ্যই ন্যূনতম ১৮ বছর হতে হবে। এর কম বয়সীরা এই সুবিধা পাবেন না।
২. ফেসবুকের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ মেনে অ্যাকাউন্টটি সচল অবস্থায় না থাকলে পাওয়া যাবে না এই ব্যাজ।
৩. অ্যাকাউন্টে পূর্বে কোনো প্রতারণা, ভুয়া পরিচয় উপস্থাপন বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকলে এই ব্যাজ পাওয়া যাবে না।
৪. ফেসবুক পেজ এবং প্রোফেশনাল মোড অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনামূল্যের এই ব্যাজ সুবিধা পাওয়া যাবে না।
৫. মেটার সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে নতুবা ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে না।
কবে ও কোথায় পাওয়া যাবে?
মেটা জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে বিশ্বজুড়ে সম্প্রসারণ করা হবে। প্রাথমিক অবস্থায় নির্বাচিত কয়েকটি দেশে এটি চালু হলেও পরবর্তীতে অন্যান্য দেশে দেয়া হবে। তবে শুরুর তালিকায় কোন কোন দেশ থাকছে, তা এখনও প্রকাশ করা হয়নি।
সচেতনতা বার্তা
অনলাইনে ভুয়া পরিচয়ের ঝুঁকি ঠেকাতে সাধারণ ব্যবহারকারীদের জন্য মেটার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এটি কেবল মানুষ হিসেবে পরিচয় নিশ্চিত করে, ব্যক্তির ট্রাস্টওয়ার্দিনেস নয়। তাই অনলাইনে আর্থিক লেনদেন বা সংবেদনশীল তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে বরাবরের মতোই সতর্ক থাকা জরুরি।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

1

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

2

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

3

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

4

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

5

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

6

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

7

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

8

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

9

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

10

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

11

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

12

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

13

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

14

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

15

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

16

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

17

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

18

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

19

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

20
X