শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজপূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলোসড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্তবৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
হাতিয়ায় পানিবন্দি পরিবারকে খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও

দুর্যোগে কোনো পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না: ইউএনও রাসেল ইকবাল

সোহেল আহমেদ, বিশেষ প্রতিবেদকঃ গতো কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের মতো পানির নিচে হাতিয়া উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে এখানকার বাসিন্ধারা বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলো। কাজের সুযোগ কমে যাওয়ায় অনেক পরিবারের চুলায় আগুন জ্বলছে না। শিক্ষাপ্রতিষ্ঠাগুলো অঘোষিত বন্ধ থাকায় শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই অবস্থায় মানকিতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে ইউএনও রাসেল ইকবাল বিপদগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে  শুকনো খাবার পৌঁছে দেন।

গণমাধ্যম সূত্রের তথ্যমতে, হাতিয়া পৌরসভা, বুড়িরচর, নিঝুম দ্বীপসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়িঘর, আঙিনা ও সড়কে পানি জমে গেছে। অনেক এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমজীবী মানুষ। এতে খাদ্য সংকটে ভুগছে অসংখ্য পরিবার।

এমন পরিস্থিতিতে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের নেতৃত্বে হাতিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে ‘হাতিয়া টিম’-এর সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

পানিবন্দি বাসিন্দা রুবেল চন্দ্র শলি জানান, বৃষ্টির পানিতে আমাদের বাড়িঘরে পানি উঠে গেছে। বাহিরে বের হওয়ার উপায় নেই। পরিবারের খাবার নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে এসে শুকনো খাবার দেয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সহায়তা দেয়া হবে। দুর্যোগে কোনো পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না। তিনি আরও জানান, উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

1

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

2

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

3

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

4

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

5

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

6

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

7

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

8

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

9

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

10

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

11

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

12

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

13

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

14

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

15

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

16

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

17

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

18

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

19

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

20
X