
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে তারেক রহমান চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছলে বিএনপির পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।
গুলশান অ্যাভিনিউ-এর বাসা থেকে ১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এসে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা, রুহুল কবির রিজভী ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।
এ সময় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তাসহ বগুড়ার জেলার নেতারা উপস্থিত ছিলেন।
এই কার্যালয়ে প্রথমবার এসেছেন তিনি। এক-এগারোর পরে বিএনপি চেয়ারপারসনের জন্য এই কার্যালয় খোলা হয়।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়েরও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। দোতলায় চেয়ারপারসনের চেম্বার পাশেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেম্বার।
এ সময় বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য, দলের জ্যেষ্ঠ নেতা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তারেক রহমানকে স্বাগত জানান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো অফিস করছেন তারেক রহমান। তিনি একটি সাধারণ চেয়ারে বসছেন।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্যান্যরা।
মন্তব্য করুন