শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকেইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতাইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তজনা

২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র ; সতর্ক ইরান

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ঘিরে দেশটিতে যেকোনো সময় সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। হামলার আশঙ্কায় এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে ওয়াশিংটন।

বুধবার (১৪ জানুয়ারি) একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তেহরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ওয়াশিংটন যদি ইরানের অভ্যন্তরে কোনো হামলা চালায়, তবে পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের এই হুমকির পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে এই সেনা সরানোর ঘোষণা এল।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ এখন সময়ের ব্যাপার মাত্র। একজন ইউরোপীয় কর্মকর্তার মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই অভিযান শুরু হতে পারে।

একই সুর শোনা গেছে ইসরাইলি কর্মকর্তাদের কণ্ঠেও। তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যদিও এর ব্যাপ্তি বা সঠিক সময় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি কাতারের আল-উদেইদ থেকেও কর্মী প্রত্যাহার শুরু হয়েছে বলে দোহা নিশ্চিত করেছে। যদিও কূটনীতিকদের মতে, গত বছরের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আগের পরিস্থিতির মতো বড় কোনো সেনা সমাবেশের লক্ষণ এখনো দেখা যায়নি।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির চরম অবনতিই এই উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানে গত দুই সপ্তাহে প্রায় দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে এই সংখ্যা ২৬০০ ছাড়িয়ে যেতে পারে। গত কয়েক দশকের মধ্যে এটিই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী গণবিক্ষোভ হিসেবে চিহ্নিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই এই বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন। অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো একে ইরানের সমসাময়িক ইতিহাসের সবচেয়ে সহিংস দমন-পীড়ন বলে অভিহিত করেছেন।

ইরান সরকার এই পরিস্থিতির জন্য শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে আসছে। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মুসাভি অভিযোগ করেছেন, বিদেশি শত্রুরা এই অস্থিরতা উসকে দিচ্ছে।

তেহরানের দাবি, সশস্ত্র সন্ত্রাসীরা দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। তবে ওয়াশিংটন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবি জানিয়ে আসছে। একদিকে মার্কিন ঘাঁটি থেকে কর্মী প্রত্যাহার এবং অন্যদিকে সম্ভাব্য সামরিক হামলার গুঞ্জন—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গন এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে।

সূত্র: সামা টিভি

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

1

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

2

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

3

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

4

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

5

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

6

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

7

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

8

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

9

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

10

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

11

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

12

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

13

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

14

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

15

বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ইপিজেডের সাপ্তাহিক ছুটি পরিবর্তন

16

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

17

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

18

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

19

আল-জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু

20
X