শিরোনাম
পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনরাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরচলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদেরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
আপডেট : ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একদিকে গায়ে হাত আরেক হাতে ফ্যামিলি কার্ড ; জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ছবি: সংগৃহীত

একদিকে নারীদের গায়ে হাত আরেক হাতে ফ্যামিলি কার্ড, এমন কার্ড নারীরা চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বন্দর স্কুল-কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দল এক হাতে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, আরেক হাতে মায়ের গায়ে হাত তুলছে; আমার মায়ের মর্যাদার চেয়ে ওই ফ্যামিলি কার্ডের কোনো মূল্য নেই।
তিনি বলেন, আমাদের মায়েদের গায়ে হাত দিলে আগুন জ্বলে উঠবে। ভয় দেখিয়ে আমাদের গতিপথ পরিবর্তন করা যাবে না।

জামায়াত আমির বলেন, যুবসমাজ যে আন্দোলনে অংশ নিয়েছিল, তাদের মূল দাবি ছিল ন্যায্যতা। যারা সে ন্যায্যতা দিতে অস্বীকৃতি জানিয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে এবং আল্লাহর দেওয়া বিধানের আলোকে বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। যুবসমাজ ভিক্ষা বা বেকার ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে এবং দেশ গড়তে চেয়েছে।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যুবসমাজকে বেকার ভাতা দিয়ে ‘অসম্মান’ করা হবে না, বরং প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। যুবসমাজকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বে আনার কথাও উল্লেখ করেন তিনি।

নারীর নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মা-বোনদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে। মায়ের মর্যাদা রক্ষায় আমরা সর্বশক্তি প্রয়োগ করবো।

ডা. শফিকুর রহমান বলেন,যারা এখনই মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের হাতে বাংলাদেশের কোনো নারীই নিরাপদ নয়।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে জামায়াত আমির বলেন, তিনি জামায়াতে ইসলামীর বিজয় চান না, চান দেশের ১৮ কোটি মানুষের বিজয়। জনগণের মুক্তির দিনই জামায়াতের রাজনৈতিক লক্ষ্য সফল হবে বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী বন্দরকে কেন্দ্র করে সুবিধা নিয়েছে। ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর জনগণের স্বার্থেই পরিচালিত হবে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

1

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

2

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

3

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

4

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

5

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

6

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

7

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

8

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

9

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

10

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

11

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

12

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

13

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

14

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

15

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

16

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

17

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

18

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

19

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

20
X