শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকেইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতাইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীতে মাল্টিমিডিয়া বাসের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

রাজধানীতে মাল্টিমিডিয়া বাসের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিরপুর-১০ এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনী বাসের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাসটির উদ্বোধন করা হয়। এ সময় জামায়াত আমির বলেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বজায় রেখে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন বাংলাদেশে আমাদের ভূখণ্ড বদলাবে না, আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি বদলাবে। গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যাদের কাছে নিজেদের সম্পদ ও ইজ্জত নিরাপদ মনে করবে, তাদের হাতেই ১২ ফেব্রুয়ারি দেশের চাবি তুলে দেবে।

রাজধানীর মিরপুরে জামায়াতের নির্বাচনি ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ চাই। আমাদের শিশু, জনগণ ও মা-বোনদের জন্য একটি নিরাপদ দেশ চাই। তরুণদের হাতে কাজ তুলে দিতে চাই। সবাই মিলে সামনের দিনে দেশকে এগিয়ে নিতে চাই।

জামায়াত আমির বলেন, মিরপুর ও কাফরুল এলাকা দীর্ঘদিন সন্ত্রাসের কবলে জর্জরিত ছিল। যাদের মাধ্যমে এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তাদের হাতে আল্লাহ যেন ক্ষমতা তুলে দেন সেই দোয়া করেন তিনি।

পরে তিনি দেশবাসীর দোয়া চেয়ে জামায়াতে ইসলামীর ডিজিটাল ক্যাম্পেইনের বাস ও অন্যান্য যানবাহনের উদ্বোধন ঘোষণা করেন।

শফিকুর রহমান বলেন, দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে জনগণের শাসক না হয়ে যেন সেবক হতে পারি। যার যেটা পাওনা, অধিকার— সেটি যেন তাদের ঘরে পৌঁছে দিতে পারি। আমরা একটি দায়িত্বশীল বাংলাদেশ চাই।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

1

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

2

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

3

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

4

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

5

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

6

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

7

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

8

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

9

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

10

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

11

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

12

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

13

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

14

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

15

বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ইপিজেডের সাপ্তাহিক ছুটি পরিবর্তন

16

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

17

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

18

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

19

আল-জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু

20
X