
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। জানুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম ডিসেম্বর মাসের তুলনায় লিটারে ২ টাকা কমানো হয়েছে। আজ থেকে কার্যকর হবে নতুন নির্ধারিত দাম।
ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম লিটারে ২ টাকা কমে দাঁড়িয়েছে ১১৪ টাকা। পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারে ১১৮ টাকা এবং অকটেনের দাম কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন এ দাম বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
পেট্রোলিয়াম পণ্যের স্থানীয় বিক্রয় মূল্য
https://bpc.gov.bd/site/page/0d64c1df-2020-45fd-9e07-673d972e1bec/-
বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার গত বছরের মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। এর আওতায় প্রতি মাসে নতুন করে জ্বালানি তেলের দাম ঘোষণা করা হচ্ছে।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও নির্ধারণ করা হয়, যা করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মন্তব্য করুন