শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকেইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতাইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনা নেই: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

এরফান সোলতানি। ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনার খবর নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি জানিয়েছেন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি আশ্বাস পেয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং সম্ভাব্য ফাঁসি কার্যকর করা হবে না।

বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ‘ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনাই নেই।’

বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হবে কি না- এমন প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেন, ‘ফাঁসির প্রশ্নই ওঠে না।’

ট্রাম্প এর আগে সাংবাদিকদের জানান, তিনি এমন তথ্য পেয়েছেন যে, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং যেসব মৃত্যুদণ্ডের পরিকল্পনা ছিল, সেগুলোও স্থগিত করা হয়েছে।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে আসলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। ট্রাম্প জানান, তিনি ‘অপর পক্ষের খুব গুরুত্বপূর্ণ সূত্রের’ সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করবেন। তবে তিনি সম্ভাব্য সামরিক পদক্ষেপ পুরোপুরি নাকচ করেননি।

ইরানের সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে গ্রেফতার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার। তার পরিবারের সদস্য এবং নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

২৬ বছর বয়সি এরফান সোলায়মানি পেশায় দোকানব্যবসায়ী। রাজধানী তেহরানের শহরতলী এলাকা কারাজে তার বাসা। সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি কারাজে নিজ বাসা থেকে গ্রেফতার হন তিনি। তারপর মাত্র তিন দিনের বিচারের ভিত্তিতে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়।

আদালতের বিচারপ্রক্রিয়ায় সোলতানির পরিবারের কোনো স্বজন কিংবা বন্ধুকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, সোলতানির বোন একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী। তিনিও থাকতে পারেননি। গতকাল বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।

সোলতানির আত্মীয় সোমায়েহ নামের এক নারী সিএনএনকে বলেছেন, ‘খবর পেয়েছ, সোলতানির দণ্ড কার্যকর হয়নি। তবে তার দণ্ড এখন পর্যন্ত বাতিলও হয়নি। আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি।’

পরে মানবাধিকার সংস্থা হেনগাও এক প্রতিবেদনে জানায় যে সোলতানির মৃত্যুদন্ড স্থগিত করা হয়েছে।

এদিকে, বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মত বিনিময়সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেফতার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রেখেছে ইরান। আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি।’

তিনি এই মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই সোলতানির মৃত্যুদন্ড স্থগিতের সংবাদ আসে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

1

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

2

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

3

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

4

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

5

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

6

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

7

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

8

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

9

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

10

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

11

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

12

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

13

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

14

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

15

বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ইপিজেডের সাপ্তাহিক ছুটি পরিবর্তন

16

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

17

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

18

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

19

আল-জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু

20
X