শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাসনিম জারার ফুটবল ; স্বতন্ত্র প্রার্থী ঢাকা-৯ আসন

তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার শুরু করেছেন ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। হেঁটে হেঁটে মানুষের সঙ্গে কথা বলছেন, ভোট চাইছেন।

জানাগেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পছন্দের ফুটবল প্রতীক বরাদ্দ পেয়ে উচ্ছ্বসিত তাসনিম জারা । বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী তাসনিম জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। যখন ঢাকা-৯ আসনের (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, তখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন, আমার মার্কা কোনটা? আমাকে সমর্থন করতে চাইলে তারা ব্যালট পেপারে কোন মার্কায় ভোট দেবেন? আজ প্রতীক বরাদ্দের মাধ্যমে সেই প্রশ্নের একদম পরিষ্কার উত্তর আমরা পেয়েছি।’

নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে আমাদের নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু করবো। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে।’

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ১২ জন প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বাকি ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন।

এর আগে, গত ১০ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান তাসনিম জারা। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি তার পছন্দের প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দের আবেদন করেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X