শিরোনাম
পদ্মায় ফের ডুবে গেল যাত্রীবাহী বাস, আগেই নেমে পড়ায় যাত্রীদের প্রাণরক্ষাশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজরামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীবিচার নিয়ে তীব্র ক্ষোভে / আমি বিচার চাই না, আপনারা বিচার করেন না: রামিসার বাবাপাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহল

চীন-রাশিয়ার সাম্প্রতিক যৌথ যুদ্ধবিমান টহল নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ন্যাটো ও জাপান। এ বিষয়ে একমত হয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুটে এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। বুধবার রাতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

টোকিও থেকে এএফপি এ খবর জানায়। তাইওয়ান ইস্যুতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যে বেইজিং ক্ষুব্ধ হয়। এর ফলে জাপান-চীনের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতেই মঙ্গলবারের ঘটনাটি ঘটে।

টোকিওর তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাশিয়ার দুটি টু-৯৫ পারমাণু সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে গিয়ে পূর্ব চীন সাগরে চীনের দু’টি এইচ-৬ বোমারু বিমানের সঙ্গে মিলিত হয়। এরপর তারা যৌথভাবে জাপান ঘিরে টহল চালায়।

এ ঘটনায় জাপান জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান পাঠায়। এদিকে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানায়, একই দিনে রাশিয়া ও চীনের যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলেও প্রবেশ করে। তখন সিউলও যুদ্ধবিমান মোতায়েন করে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উভয় পক্ষ এই ঘটনাটি নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে অপরের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখতে সম্মত হয়েছে।’

বিবৃতিটি ন্যাটো প্রধান রুটে এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমির মধ্যে অনুষ্ঠিত ১৫ মিনিটের এক ভিডিও কনফারেন্সের পর দেওয়া হয়েছে। কোইজুমি রুটেকে আরও জানান, সম্প্রতি চীনা যুদ্ধবিমান তাইওয়ান সংলগ্ন আকাশে জাপানি বিমানের দিকে রাডার লক করে।

 

চীন পরে নিশ্চিত করে, রাশিয়ার সঙ্গে এ মহড়া তাদের ‘বার্ষিক সহযোগিতা পরিকল্পনা’র অংশ। রাশিয়া জানায়, এটি একটি নিয়মিত মহড়া। যা আট ঘণ্টা ধরে চলে। এ সময় বিদেশি যুদ্ধবিমানও তাদের অনুসরণ করে।

বিডি-প্রতিদিন

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ফের ডুবে গেল যাত্রীবাহী বাস, আগেই নেমে পড়ায় যাত্রীদের প্রাণরক্ষা

1

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

2

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

3

বিচার নিয়ে তীব্র ক্ষোভে / আমি বিচার চাই না, আপনারা বিচার করেন না: রামিসার বাবা

4

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

5

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

6

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

7

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

8

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

9

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

10

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

11

‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে / শিশুদের মোবাইল থেকে বের করে বইয়ের মধ্যে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রী

12

জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে

13

৮০ শতাংশই হবেন নারী / দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

14

শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে / যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প

15

রাজধানী জুড়ে তেলের জন্য হাহাকার / সেই সাথে বেড়েছে যানজট

16

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে চালকসহ সব যাত্রী নিহত

17

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

18

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

19

সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

20
X