শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ৫ আগস্ট ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
আপডেট : ৫ আগস্ট ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

অনলাইন নিউজ: শিল্প খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মার্কিন ক্রেতারা চীন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এ অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে বাংলাদেশ।প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় এ রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।

বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারের শীর্ষস্থান ধরে রাখলেও অব্যাহত মন্দার মুখে পড়েছে চীন। ২০২৫ সালে দেশটি ১৫৭.১১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করলেও তা আগের বছরের চেয়ে ৪.৯২ শতাংশ কম। ফলে বৈশ্বিক পোশাক বাজারে চীনের অংশীদারত্ব কমে দাঁড়িয়েছে ২৭.৩৫ শতাংশে।

অন্যদিকে, বৈশ্বিক পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ।

বছরে ৩৮.৮২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে বিশ্ববাজারে শেয়ার দাঁড়িয়েছে ৬.৭৬ শতাংশ। তবে উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০.৮৯ শতাংশ, যা বৈশ্বিক গড় প্রবৃদ্ধির চেয়ে অনেক নিচে। বাংলাদেশে এই ধীরগতির বিপরীতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে ভিয়েতনাম। ৩৭.৫১ বিলিয়ন ডলার রপ্তানি এবং ১০.৫৩ শতাংশের বড় প্রবৃদ্ধি নিয়ে ভিয়েতনাম এখন বিশ্ববাজারের ৬.৫৩ শতাংশ নিয়ন্ত্রণ করছে।বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘চীনের শেয়ারটা আসলে এতটা বড় যে, এখানে অন্যরা সেই অনুপাতে রপ্তানি বাড়াতে পারেনি।

এ কারণে আমরা দ্বিতীয় স্থানে আছি। দ্বিতীয় আর প্রথমের পার্থক্য তো ৩৮ আর ১৫৭। এর পরে ভিয়েতনামের অবস্থান।’

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X