শিরোনাম
যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রীঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাসআল-জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহুজনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীঅধিকার-সংকট ও ঐতিহ্য রক্ষার বার্তা / আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতের কেউ আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করে না; ডা: শফিকুর রহমান

চুয়াডাঙ্গা জনসভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান ।  ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাতে হবে। জামায়াতের কেউ আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করে না। নির্বাচনী মাঠে কেউ যদি ফ্যাসিবাদের চেহারা নিয়ে আসে, তাহলে তাকে লাল কার্ড দেখানো হবে। যেমন ২০২৪ সালে যুবসমাজ ফ্যাসিবাদীদের লাল কার্ড দেখিয়েছিল।

সোমবার চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও ১১ দলীয় জোটের সমর্থনে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: শফিকুর রহমান ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, শরিফ ওসমান হাদি ২৪-এর বিপ্লবের একজন নায়ক। সে কারো কাছে মাথানত করেনি বলেই তাকে শহীদ করা হয়েছে। যে দেশে শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাইদদের জন্ম হয়, সে দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না।

তিনি বলেন, ‘দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ইসলামের জয় হয়েছে। তাই আগামীর ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও ইসলামের জয় হবে।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না। জনগণের সামনে আমাদের জনপ্রতিনিধিরা তাদের সম্পদের হিসাব দেবে। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সুশাসন নিশ্চিত করবেন।’ তিনি বলেন, ‘আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, দলীয় কর্মীদের পেট ভরানোর জন্যও রাজনীতি করি না। এ দেশের দুঃখী, ভুখা, নাঙ্গা মানুষের মুখে খাবার তুলে দিতে এবং পিঠে কাপড় তুলে দিতে রাজনীতি করি।’

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

1

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

2

আল-জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু

3

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

4

অধিকার-সংকট ও ঐতিহ্য রক্ষার বার্তা / আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

5

এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে

6

মহেশখালী এলএনজি টার্মিনাল আংশিক চালু হতে পারে / গ্যাস-বিদ্যুৎ সংকট কাটার আশা

7

সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পানের উপকারিতা

8

ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

9

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা / পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে

10

বরিশালে আলোচনা সভায় / গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

11

পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

12

দেশজুড়ে গ্যাস-বিদ্যুৎ সংকটের উন্নতি নেই

13

মানবতার প্রতীক / বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ

14

দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন / ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

15

বরিশালে বিস্ফোরণ / চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’

16

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে বাজারে স্বস্তি, কেজিতে কমল ১৩০ টাকা

17

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

18

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৯

19

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, আবেদন করলেও পাবেন না যারা

20
X