শিরোনাম
ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, আবেদন করলেও পাবেন না যারাবরিশালে মতবিনিময় সভায় / সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রীবিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনাজুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতিবন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালু
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাউফলে ড. মাসুদের পক্ষে কাজ করার ঘোষণা খেলাফত মজলিসের

খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আইয়ুব বিন মূসার বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভা  । ছবি সংগৃহীত

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। একইসাথে ইসলামপন্থীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়।

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থীদের মধ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার (১৬ জানুয়ারি) খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আইয়ুব বিন মূসার বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মাওলানা আইয়ুব বিন মূসা বলেন, এবারের নির্বাচনে হকপন্থী তথা ইসলামপন্থীদের একটি ভোটের বাক্স থাকবে। তিনি বলেন, জোটের শক্তিশালী এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে খেলাফত মজলিস দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সর্বশক্তি দিয়ে কাজ করবে, ইনশাআল্লাহ।

সভায় পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামপন্থী জোট আল্লাহর রহমতে অপ্রতিরোধ্য। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফলের মানুষ ইসলামের পক্ষে অবস্থান নেবে, ইনশাআল্লাহ। তিনি খেলাফত মজলিসের নেতা মাওলানা আইয়ুব বিন মূসাকে একজন গুণী আলেম হিসেবে উল্লেখ করে তার সঙ্গে কাজ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। একই সঙ্গে ইসলামপন্থীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়।

সভায় খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, বাউফল উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তফা, সহ-সভাপতি নুরুল আমিন আজাদী, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আনিসুল রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম হোসেন, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা নূরে আলম, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ সানাউল্লাহ এবং বাউফল পৌর সভাপতি।

এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আমির মাওলানা ইসাহাক মিয়া, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাহমুদউল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখারী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নুর, উপজেলা সভাপতি লিমন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, আবেদন করলেও পাবেন না যারা

1

বরিশালে মতবিনিময় সভায় / সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

2

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

3

জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

4

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালু

5

বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন / সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

6

হাতিয়ায় পানিবন্দি পরিবারকে খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও / দুর্যোগে কোনো পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না: ইউএনও রাসেল ইকবাল

7

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড / মেসির মুখোমুখি হওয়ার খবরে সুইস তারকা বললেন ‘এখনই অবসর নিতে পারি’

8

বর্ষার জনপ্রিয় ফল লটকন: পুষ্টিগুণে ভরপুর একটি দেশীয় ফল

9

পদ্মায় ফের ডুবে গেল যাত্রীবাহী বাস, আগেই নেমে পড়ায় যাত্রীদের প্রাণরক্ষা

10

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

11

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

12

বিচার নিয়ে তীব্র ক্ষোভে / আমি বিচার চাই না, আপনারা বিচার করেন না: রামিসার বাবা

13

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

14

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

15

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

16

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

17

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

18

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

19

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

20
X