শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সিমান্তের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত

ছবি সংগৃহীত

আঞ্চলিক সংযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের পাঁচটি পরিত্যক্ত বিমানঘাঁটি নতুন করে চালুর উদ্যোগ নিয়েছে ভারত সরকার।

বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসামের পাঁচটি পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় সচল করার বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিশ্চিত করতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই ঘাঁটিগুলো সংস্কারের মূল উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের এই সময়ে ভারতের এমন তৎপরতা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস দিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ এই সরু করিডরটি নিয়ে ভারত বর্তমানে কোনো ঝুঁকি নিতে চাইছে না। বিশেষ করে বাংলাদেশের লালমনিরহাটে বিমানঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ ভারতীয় সামরিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও বাংলাদেশ এই ঘাঁটি নিজস্ব প্রয়োজনে ব্যবহারের কথা জানিয়েছে তবে ভারত তার পাল্টা প্রস্তুতি হিসেবে পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্তে ইতোমধ্যেই তিনটি নতুন সেনাঘাঁটি স্থাপন করেছে। এই পাঁচটি বিমানঘাঁটি সচল করার প্রক্রিয়াও সেই বাড়তি সতর্কতারই অংশ।

পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ির বিমানঘাঁটিগুলো সংস্কার করা হবে। এর আগে কোচবিহার ও আসামের রূপসী বিমানবন্দর দুটি সফলভাবে চালু করা হয়েছে। বর্তমানে এয়ারপোর্টস অথোরিটি অব ইন্ডিয়া এসব বিমানক্ষেত্রের দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে। লক্ষ্য হলো জরুরি মুহূর্তে এই রানওয়েগুলো ব্যবহার করে দ্রুত সেনা ও রসদ সরবরাহ নিশ্চিত করা।

দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এসব বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং আশেপাশে জনবসতি গড়ে ওঠার মতো কিছু কারিগরি চ্যালেঞ্জ রয়েছে। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন সামান্য মেরামতের মাধ্যমে এগুলোকে হেলিকপ্টার বা ছোট সামরিক বিমান ওঠানামার উপযোগী করা সম্ভব। সীমান্তের ওপারে ভূ-রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলকে সুরক্ষিত রাখতে এই পুরনো কৌশলগত পরিকাঠামো গড়ায় এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X