শিরোনাম
জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতিবন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালুবরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন / সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রীহাতিয়ায় পানিবন্দি পরিবারকে খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও / দুর্যোগে কোনো পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না: ইউএনও রাসেল ইকবালকোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড / মেসির মুখোমুখি হওয়ার খবরে সুইস তারকা বললেন ‘এখনই অবসর নিতে পারি’
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফ সীমান্তে গোলাগুলি শিশু আহত; মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে তাকে ডেকে এনে ঘটনার বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ওই গুলিবর্ষণে এক ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের মধ্যে সুসম্পর্কের পথে বড় অন্তরায়।

ভবিষ্যতে এই ধরনের সীমান্তে গুলিবর্ষণ বন্ধে মিয়ানমারকে পূর্ণ দায়িত্ব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ সময় বাংলাদেশ আরো জোর দিয়ে বলেছে, মিয়ানমার কর্তৃপক্ষ ও দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যেকোনো সংঘাত বা অভ্যন্তরীণ পরিস্থিতি যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকার ওপর প্রভাব না ফেলে, তা নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো আশ্বস্ত করেন, তার সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একইসাথে তিনি আহত শিশুটির প্রতি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

1

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালু

2

বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন / সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

3

হাতিয়ায় পানিবন্দি পরিবারকে খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও / দুর্যোগে কোনো পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না: ইউএনও রাসেল ইকবাল

4

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড / মেসির মুখোমুখি হওয়ার খবরে সুইস তারকা বললেন ‘এখনই অবসর নিতে পারি’

5

বর্ষার জনপ্রিয় ফল লটকন: পুষ্টিগুণে ভরপুর একটি দেশীয় ফল

6

পদ্মায় ফের ডুবে গেল যাত্রীবাহী বাস, আগেই নেমে পড়ায় যাত্রীদের প্রাণরক্ষা

7

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

8

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

9

বিচার নিয়ে তীব্র ক্ষোভে / আমি বিচার চাই না, আপনারা বিচার করেন না: রামিসার বাবা

10

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

11

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

12

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

13

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

14

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

15

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

16

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

17

‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে / শিশুদের মোবাইল থেকে বের করে বইয়ের মধ্যে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রী

18

জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে

19

৮০ শতাংশই হবেন নারী / দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

20
X