শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
আপডেট : ৫ জানুয়ারি ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার কলম্বিয়া ও কিউবায় সামরিক অভিযানের হুঁশিয়ারি, ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক কড়া সিদ্ধান্ত ও হুমকির মাধ্যমে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা ছড়াচ্ছেন। এবার লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ও কিউবার বিরুদ্ধে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রবিবার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন। একইসঙ্গে কিউবার সরকার শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও তিন দেশকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন এবং দাবি করেছেন যে কিউবার সরকার শিগগিরই পতনের মুখে পড়তে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনীর মাধ্যমে আটক করার ঘটনার পর এসব মন্তব্য করেন তিনি।

সোমবার (০৫ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা ‘অত্যন্ত অসুস্থ রাষ্ট্র’। বোগোটার সরকার পরিচালিত হচ্ছে ‘একজন অসুস্থ মানুষের দ্বারা। তিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে ভালোবাসেন। পেত্রোর প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, সে আর বেশিদিন টিকবে না।

কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘শুনতে তো ভালোই লাগছে।’ তবে ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি ট্রাম্পকে ‘মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করার’ আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, লাতিন আমেরিকার দেশগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তবে তাদের সঙ্গে ‘ভৃত্য ও দাসের মতো আচরণ করা হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে পেত্রো বলেন, মানব ইতিহাসে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যারা দক্ষিণ আমেরিকার কোনো রাজধানীতে বোমা হামলা চালিয়েছে। তবে তিনি প্রতিশোধ নয়, বরং ঐক্যকেই সমাধান হিসেবে তুলে ধরেন।

তিনি বলেন, ‘লাতিন আমেরিকাকে এমন একটি অঞ্চলে পরিণত হতে হবে, যারা পুরো বিশ্বের সঙ্গে বোঝাপড়া, বাণিজ্য ও সহযোগিতা করতে পারে। আমরা শুধু উত্তরের দিকে তাকিয়ে থাকি না, সব দিকেই তাকাই।’

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X