শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজপূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলোসড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্তবৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
আপডেট : ৪ আগস্ট ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে বাজারে স্বস্তি, কেজিতে কমল ১৩০ টাকা

অনলাইন নিউজ: ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হতেই সাতক্ষীরার বাজারে এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে। দীর্ঘ কয়েকদিনের ঊর্ধ্বমুখী দামের পর মাত্র একদিনের ব্যবধানে দেশি কাঁচামরিচের খুচরা দাম কেজিপ্রতি ১৩০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে বাজার আরও স্থিতিশীল হতে পারে। তবে কৃষকরা আশঙ্কা করছেন, অতিরিক্ত আমদানির ফলে স্থানীয় উৎপাদকরা ক্ষতির মুখে পড়তে পারেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজার ঘুরে দেখা যায়, দেশি কাঁচামরিচ প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। একই বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। যদিও কয়েকটি খুচরা দোকানে এখনও আগের তুলনায় বেশি দামে মরিচ বিক্রি করতে দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, গত এক সপ্তাহ ধরে সরবরাহ সংকট, মৌসুমি উৎপাদন কমে যাওয়া এবং পাইকারি পর্যায়ে সরবরাহ সীমিত থাকায় দেশি কাঁচামরিচের দাম দ্রুত বেড়ে কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায় পৌঁছে যায়। সোমবারও একই দামে মরিচ বিক্রি হয়েছে। তবে ভারতীয় মরিচ বাজারে প্রবেশের পর সরবরাহ বাড়তে শুরু করায় দাম দ্রুত নিম্নমুখী হয়েছে।

সুলতানপুর বাজারের একাধিক পাইকারী ও খুচরা ব্যবসায়ী জানান, ভারতীয় মরিচ তুলনামূলক কম দামে পাওয়া যাওয়ায় দেশি মরিচের বিক্রেতারাও দাম কমাতে বাধ্য হয়েছেন। তারা বলছেন, আগামী কয়েকদিন ভোমরা স্থলবন্দর দিয়ে নিয়মিত আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরও বাড়বে এবং দাম আরও কমতে পারে।

ক্রেতাদের ভাষ্য, গত কয়েকদিন কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে হিমশিম খেতে হয়েছে। বর্তমান দাম কিছুটা স্বস্তি দিলেও তা এখনও নিম্ন ও মধ্যবিত্তের নাগালের মধ্যে পুরোপুরি আসেনি।

ভোমরা স্থলবন্দর সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) সারাদিনে ১০টি ট্রাকে মোট ৯১ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে।

আমদানিকারকদের দাবি, মঙ্গলবার আরও ২৫ থেকে ৩৫টি ট্রাকে কাঁচামরিচ আমদানির সম্ভাবনা রয়েছে। ফলে শুধু সাতক্ষীরা নয়, দেশের অন্যান্য অঞ্চলের বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।তথ্যসূত্র: যুগান্তর

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X