শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকেইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতাইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
আপডেট : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাতুড়িপেটায় রক্তাক্ত বিদ্রোহী প্রার্থী ও সমর্থকেরা ;মাদারীপুর-২ আসন

ছবি সংগৃহীত

মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার ধানের শীষ ও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মিল্টন বৈদ্যের কলস মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাতুড়িপেটার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী এবং মূল দলের প্রার্থীর সমর্থকদের মধ্যেকার স্নায়ুযুদ্ধ রূপ নিচ্ছে সংঘাতের দিকে।

বুধবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কালীর বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর ওপর হামলার মধ্য দিয়ে রণক্ষেত্রে পরিণত হয় শান্ত পল্লী এলাকা।

সংশ্লিষ্ট এলাকার প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, এই হামলায় কেবল হাতাহাতি নয় বরং হাতুড়ি ব্যবহারের মতো নৃশংসতা দেখা গেছে। এতে বিদ্রোহী প্রার্থী মিল্টনসহ অন্তত পাঁচজন গুরুতর জখম হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার বেলা দেড়টা। কালীর বাজার এলাকায় নিজের প্রতীক কলস নিয়ে কর্মী সমর্থকদের সাথে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিলি করছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক নেতা ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য। প্রত্যক্ষদর্শীদের মতে, গণসংযোগ চলাকালীন হঠাৎ করেই ধানের শীষের একটি প্রচার মাইক সেই এলাকায় প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই ধানের শীষের স্লোগান দিতে দিতে একদল যুবক সেখানে উপস্থিত হয়।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই একপক্ষ অন্যপক্ষের ওপর চড়াও হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কমা হামলাকারীরা হাতুড়ি দিয়ে মিল্টনের কর্মীদের এলোপাতাড়ি পেটাতে শুরু করে। এতে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায়।

হামলায় মিল্টন বৈদ্যর অনুসারী বেল্লাল হোসেন হাতুড়ির আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলেও অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় ও শরীরের স্পর্শকাতর অংশে গুরুতর আঘাত রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য বলেন, ‘ধানের শীষের স্লোগান দিয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর হঠাৎ হামলা চালানো হয়। এ সময় কয়েকজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। এই ঘটনায় আমার ১০ জন কর্মী-সমর্থককে আহত করা হয়েছে। এর মধ্যে একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করায় তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ সময় একাধিক মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। প্রশাসন আইনি পদক্ষেপ না নিলে সুষ্ঠু নির্বাচনে এই হামলা বড় বাধা হতে পারে। আমি এই ব্যাপারে সঠিক তদন্ত করে বিচারের দাবি জানাই।’

ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেন, ‘ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে তা প্রতিরোধ করে আমার সমর্থকেরা। তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি। আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে মিল্টনের লোকজন। আমি এর বিচার চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্তা আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

1

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

2

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

3

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

4

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

5

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

6

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

7

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

8

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

9

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

10

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

11

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

12

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

13

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

14

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

15

বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ইপিজেডের সাপ্তাহিক ছুটি পরিবর্তন

16

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

17

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

18

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

19

আল-জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু

20
X