শিরোনাম
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলামযুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রীঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাসআল-জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহুজনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অনলাইন নিউজঃ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একটু পর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। একইসঙ্গে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।

রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকালে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা, যুগ্ম মহাসচিব, সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন। এর পরই রিজভী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন ঘোষণা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, বেগম সেলিমা রহমান। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ জিকে গউছ, আশরাফ উদ্দিন নিজান, রকিবুল ইসলাম বকুল প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন। এরপর ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন। দীর্ঘ এই সময়ে তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতায় পরিণত হন। বিশেষ করে দলের দুই প্রধান নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে নির্বাসনের পুরোটা সময় তিনি দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় তিনি ছয়বার কারাগারে যান। বিগত সরকারের নানামুখী নির্যাতন ও প্রতিকূলতার মুখে তিনি দলের নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিতে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান মির্জা ফখরুল।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুসারে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।

 

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুসারে, বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর প্রার্থীতা যাচাই–বাছাই করা হবে। ১৮ আগষ্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর একাধিক প্রার্থী থাকলে ২০ আগষ্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হবে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

1

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

2

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

3

আল-জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু

4

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

5

অধিকার-সংকট ও ঐতিহ্য রক্ষার বার্তা / আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

6

এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে

7

মহেশখালী এলএনজি টার্মিনাল আংশিক চালু হতে পারে / গ্যাস-বিদ্যুৎ সংকট কাটার আশা

8

সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পানের উপকারিতা

9

ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

10

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা / পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে

11

বরিশালে আলোচনা সভায় / গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

12

পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

13

দেশজুড়ে গ্যাস-বিদ্যুৎ সংকটের উন্নতি নেই

14

মানবতার প্রতীক / বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ

15

দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন / ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

16

বরিশালে বিস্ফোরণ / চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’

17

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে বাজারে স্বস্তি, কেজিতে কমল ১৩০ টাকা

18

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

19

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৯

20
X