শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকেইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতাইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
আপডেট : ২ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুরে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রংপুরের দুটি আসনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিটি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

রংপুর-৩ ও রংপুর-৪ আসনে দাখিলকৃত মোট ২০টি মনোনয়নপত্র যাচাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এ সময় প্রার্থী, সমর্থক, প্রস্তাবকারী, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রংপুর-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্কসবাদী) আনোয়ারুল ইসলাম বাবলু এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির সামসুজ্জামান সামু, জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

অপরদিকে রংপুর-৪ আসনেও তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন, জাতীয় পার্টির আব্দুস সালাম এবং স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাশার ও জয়নুল আবেদিন।

এই আসনে মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির (জিএম কাদের) আবু নাসের শাহ মো.মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ জাহিদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্কসবাদী) প্রগতি বর্মণ তমা।

এর আগে গতকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রংপুর-১ ও ২ আসনের ১৪ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এরমধ্যে রংপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, বকেয়া পাওনা, মামলার তথ্য, নির্বাচন কমিশন অনুমোদিত দলীয় প্রধানের স্বাক্ষর সম্বলিত দলীয় মনোনয়নপত্র প্রদানে ব্যর্থতা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

1

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

2

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

3

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

4

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

5

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

6

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

7

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

8

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

9

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

10

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

11

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

12

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

13

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

14

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

15

বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ইপিজেডের সাপ্তাহিক ছুটি পরিবর্তন

16

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

17

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

18

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

19

আল-জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু

20
X