শিরোনাম
পদ্মায় ফের ডুবে গেল যাত্রীবাহী বাস, আগেই নেমে পড়ায় যাত্রীদের প্রাণরক্ষাশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজরামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীবিচার নিয়ে তীব্র ক্ষোভে / আমি বিচার চাই না, আপনারা বিচার করেন না: রামিসার বাবাপাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

তারেক রহমান

সিলেটের শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত শেষে নির্বাচনি প্রচারভিযান শুরু করার পর এবার নির্বাচনি প্রচারে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে নির্বাচনি প্রচার চালিয়ে তিনি সড়কপথে ঢাকা আসেন।

এ পর্যন্ত ১৬টি নির্বাচনি জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান। ব্যাপক উপস্থিতির কারণে প্রতিটি সমাবেশে আসতে তার ৩ থেকে ৫ ঘণ্টা বিলম্ব হয়েছে। কর্মী-সমর্থকরা গভীর রাত পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের অপেক্ষায় বসে ছিলেন।

সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের পর এবার দেশের উত্তরাঞ্চলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারাভিযান শুরু হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে রাজশাহী যাবেন তারেক রহমান। এর মধ্য দিয়ে তার তিন দিনের সফর শুরু হবে।

বেলা ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠ নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক। এরপর বিকাল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে এবং রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ধানের শীষে ভোট চাইবেন।

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতেও যাওয়ার কথা রয়েছে তার।

শুক্রবার রংপুরে যাবেন তারেক রহমান। বিকালে তিনটা ৪৫ মিনিটে পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে জনসভায় অংশ নেবেন।

এরপর শনিবার বেলা ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা –টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারম্যান।

এই সফরে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন বগুড়ায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তারেক রহমান।

এই কদিনের প্রচারাভিযানে তারেক রহমানকে অনেকেই কাছ থেকে দেখেছেন, শুনেছেন তার বক্তব্য।

এক সংকটময় মুহূর্তে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির হাল ধরা তারেক রহমানের নির্বাচনি প্রচার সম্পর্কে মূল্যায়ন উঠে এল বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কথায়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কানিজ ফাতিমা বলেন, “এবার বিএনপির নির্বাচনি প্রচারে মূল শক্তি তারেক রহমান। ১৭ বছর দেশের বাইরে নির্বাসিত ছিলেন, পুরো পরিবারসহ।

“ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচারে তারেক রহমানের বক্তব্য আমাকে অভিভূত করেছে। কারণ তিনি যাদের উদ্দেশে কথা বলতে এসেছেন, তাদের কাছে থেকে সমস্যাগুলো শুনেছেন আর সমাধান কীভাবে হতে পারে তার পথরেখা জানতে চেয়েছেন তাদের কাছেই। আপনিই বলুন, অতীতে এরকম কোনো পলিটিশিয়ান কী মানুষকে সেভাবে বিবেচনা করেছেন? করেন নাই। ইট ইজ ইউনিক।”

তারেক রহমান ঢাকায় তার নির্বাচনি এলাকার ভাষানটেকে জনসভায় বক্তব্য রাখেন ২৩ জানুয়ারি।

চট্টগ্রামের হালিশহরের কলেজ শিক্ষার্থী তাবাসুম আহমেদ বলেন, “তারেক রহমানের বক্তৃতা দেওয়ার ধরন, তার বক্তব্যের বিষয়বস্তু গতানুগতিক ধারার বাইরে বলে আমার মনে হয়েছে। এটা আমার মতো সাধারণ ভোটার, যারা কোনো দলের সমর্থক নই তারা গ্রহণ করছে।”

মঞ্চে মাইক হাতে হেঁটে হেঁটে বক্তব্য দেওয়া, মঞ্চে ডেকে সমাবেশে আসা লোকজনকে মঞ্চে ডেকে কথা বলা- পারস্পরিক আদানপ্রদানের তারেক রহমানের যে ধরন, তাও মানুষের চোখে পড়েছে।

বিএনপির মিডিয়া সেল তারেক রহমানে কর্মসূচিগুলো সরাসরি প্রচার করছে।

এসব সমাবেশের আগে তরুণদের সঙ্গেও আলাদাভাবে বসছেন তিনি।

‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শিরোনামের এই আয়োজনে তরুণদের সঙ্গে আলোচনায় বসেন তারেক। সেখানে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন তিনি।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ২৯ জানুয়ারি রাজশাহী সফরের পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে সর্বশেষ ৩১ জানুয়ারি টাঙ্গাইল সফরে আসবেন তারেক রহমান। সফরের দিন দুপুর ২টায় জেলা বিএনপির আয়োজনে দরুন বাইপাস এলাকায় অনুষ্ঠিত জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষার জনপ্রিয় ফল লটকন: পুষ্টিগুণে ভরপুর একটি দেশীয় ফল

1

পদ্মায় ফের ডুবে গেল যাত্রীবাহী বাস, আগেই নেমে পড়ায় যাত্রীদের প্রাণরক্ষা

2

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

3

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

4

বিচার নিয়ে তীব্র ক্ষোভে / আমি বিচার চাই না, আপনারা বিচার করেন না: রামিসার বাবা

5

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

6

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

7

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

8

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

9

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

10

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

11

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

12

‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে / শিশুদের মোবাইল থেকে বের করে বইয়ের মধ্যে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রী

13

জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে

14

৮০ শতাংশই হবেন নারী / দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

15

শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে / যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প

16

রাজধানী জুড়ে তেলের জন্য হাহাকার / সেই সাথে বেড়েছে যানজট

17

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে চালকসহ সব যাত্রী নিহত

18

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

19

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

20
X