শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান•সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ•ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা•জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী•মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুলশান ২–এর ফিরোজার পাশেই থাকবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এখন আর দূরবর্তী নয়। দলীয় সূত্র জানায়, রাজধানীর অভিজাত গুলশান ২–এর ফিরোজা এলাকার ১৯৬ নম্বর বাড়িটিতে তিনি উঠবেন, যা তার মায়ের বাসার ঠিক পাশেই অবস্থিত।

গাড়ি, বাগান ও গাছগাছালিতে ঘেরা, শান্ত পরিবেশের এই দোতলা বাড়িটিতে তিনটি শয়নকক্ষ, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম এবং সুইমিং পুলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। তারেকের স্ত্রী জুবাইদা রহমানও লন্ডন থেকে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করেছেন।

বাড়িটি বহু বছর ধরে খালেদা জিয়ার নামে ছিল। এটি বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় দেড় বিঘা জমির ওপর নির্মিত হয়। যদিও মালিকানা ছিল তার, তবে নামজারি হয়নি; যা গত ৪ জুন সরকারিভাবে সম্পন্ন হয়।

তারেক রহমান দেশে ফেরার আগে তার বাসভবন ও অফিসের সংস্কার কাজও প্রায় শেষ। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দেয়ালে শুভ্র রঙ, কাঁটাতারের বেড়া আর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বাড়ির চারপাশে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বক্স বসানো হয়েছে। ছোট গেইট বদলে লাগানো হয়েছে বড় করে। ভেতরের সংস্কার কাজও শেষের দিকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি প্রায় প্রস্তুত। কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অফিস করবেন তিনি।

তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এখন ঢাকায় আছেন। তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান

1

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ

2

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

3

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

4

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

5

মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

6

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

7

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

8

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

9

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

10

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

11

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

12

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

13

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

14

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

15

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

16

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

17

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

18

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

19

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

20
X