শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : জুবাইদা রহমান•৫৭ হাজারে বিক্রি হলো পদ্মার কাতলা•গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়তে হবে: রিজভী•ফের বাড়লো স্বর্ণের দাম•১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : 27 November 2026, 7:18 pm
আপডেট : 27 November 2026, 7:19 pm
অনলাইন সংস্করণ

৫৭ হাজারে বিক্রি হলো পদ্মার কাতলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়া ২৪ কেজির একটি কাতলা মাছ ৫৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহবুবুর রহমানের কাছে মাছটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার স্থানীয় জেলে মাহবুব পদ্মা নদীর লঞ্চ ঘাটের উজানে বাহির চরে জাল ফেলেন। পরে জাল তোলার সময় তার চাপ জালে বড় মাছের অস্তিত্ব টের পান।

সেসময় জাল তুলে তিনি কাতলা মাছটি দেখতে পান। এরপর মাছটি বিক্রির জন্য পাঁচ নম্বর ফেরিঘাটে নিয়ে আসলে সেখানে ওজন করে দেখতে পান মাছটি ২৪ কেজি।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ প্রতি কেজি ২৩০০ টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় সেটি কিনে নেন। পরে অনলাইনে যোগাযোগ করে দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহবুবুর রহমান মাছটি কেজি প্রতি ২৪০০ টাকা দিয়ে কিনে নেন।

শাহজাহান শেখ বলেন, ‘মাছটি কেনার পর ভিডিও দিলে দক্ষিণ কোরিয়া প্রবাসী তার পরিবারের জন্য মাছটি কিনে নেন। এসময় তিনি কেজি প্রতি ১০০ টাকা লাভ দিলে মাছটি তাকে দিয়ে দেই। সকালেই মাছটি কেটে দূরপাল্লার পরিবহনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : জুবাইদা রহমান

1

৫৭ হাজারে বিক্রি হলো পদ্মার কাতলা

2

গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়তে হবে: রিজভী

3

ফের বাড়লো স্বর্ণের দাম

4

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

5

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি / মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

6

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান

7

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ

8

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

9

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

10

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

11

মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

12

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

13

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

14

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

15

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

16

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

17

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

18

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

19

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

20
X