শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানে হামলায় নিজেদের ভূমি ও আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা সৌদি আরবের

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা জোরালো হয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় এ হামলা চালানো হতে পারে। যুক্তরাষ্ট্র হামলা চালালে সেটার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

চলমান এই উত্তপ্ত এই প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইরানের প্রতিবেশী সৌদি আরব। রিয়াদ সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালানোর জন্য তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

বুধবার সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। সৌদি আরব সরাসরি তেহরানকে এই বার্তা পৌঁছে দিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের অংশ হবে না। রিয়াদ স্পষ্ট করেছে, ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক হামলার হুমকি দিলেও সৌদি আরবের মাটি বা আকাশপথ হামলার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কর্মীদের এবং নাগরিকদের জন্য অতিরিক্ত সতর্কতা জারির পরামর্শ দিয়েছে। বিশেষ করে সামরিক স্থাপনাগুলোর আশেপাশে চলাচলের ক্ষেত্রে সাবধান থাকতে বলা হয়েছে।
সূত্র : গালফ নিউজ।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X