শিরোনাম
জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী•মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ•দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন•জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত•৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

অনলাইন নিউজঃ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি। প্রস্তাব অনুযায়ী, ১০ নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হতে পারে।

এ বিষয়ে প্রস্তাবনা আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হবে। এরপর ধাপে ধাপে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন, নিশ্চয়ন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ১০ নভেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরু হবে।

গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে দেখা যায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ফলে প্রায় সাত লাখ শিক্ষার্থী এবার উচ্চমাধ্যমিকে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারেনি।

অন্যদিকে, সারাদেশে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে উত্তীর্ণ সব শিক্ষার্থীর জন্য আসনের সংকট না থাকলেও মানসম্মত ও জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন সীমিত থাকায় প্রতিযোগিতা তীব্র হবে।

গত বছর মোট আসনের ৫৮ দশমিক ৭ শতাংশে শিক্ষার্থী ভর্তি হয়েছিল। অর্থাৎ প্রায় ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় খালি আসনের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬ হাজার ৯ জন। তবে জিপিএ-৫ অর্জন করলেও সবাই তাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। কারণ, দেশের স্বনামধন্য কলেজগুলোর আসনসংখ্যা তুলনামূলকভাবে সীমিত।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

1

মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

2

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

3

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

4

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

5

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

6

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

7

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

8

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

9

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

10

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

11

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

12

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

13

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

14

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

15

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

16

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

17

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

18

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

19

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

20
X