অনলাইন নিউজঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার ( ১ আগষ্ট) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ৯ জন নিহত এবং চার শিশুসহ ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় শহরের বিভিন্ন এলাকায় এক ডজনের বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভে রাশিয়ার হামলা বেড়েছে। একই সময়ে, ইউক্রেন এখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংকটে রয়েছে।
এটি চলতি সপ্তাহে কিয়েভে দ্বিতীয় বড় হামলা।
এর দুই দিন আগে বৃহস্পতিবারও রাশিয়ার হামলায় ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামের একই পরিবারের ছয় সদস্য ছিলেন। শনিবারের হামলায় কিয়েভের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
মেয়র ক্লিচকো জানান, শেভচেনকিভস্কি জেলার একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে।
ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকজন ভেতরে আটকা পড়েছেন। এ ছাড়া শহরের কয়েকটি গুদামেও আগুন লাগার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন
ফলো ফেসবুক
সাবস্ক্রাইব ইউটিউব
সর্বশেষ
জনপ্রিয়
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৯
1
ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, আবেদন করলেও পাবেন না যারা
2
বরিশালে মতবিনিময় সভায় / সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
3
বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা
4
জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
5
বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালু
6
বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন / সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী
7
হাতিয়ায় পানিবন্দি পরিবারকে খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও / দুর্যোগে কোনো পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না: ইউএনও রাসেল ইকবাল
দ্য ডিসেন্টের অনুসন্ধান / ওসমান হাদির ওপর গুলিবর্ষণ কারীর পরিচয় পাওয়া গেছে
3
তাহসান–রোজার বিবাহ থেকে বিচ্ছেদ
4
ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
5
আজ সন্ধ্যায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, আগামিকাল শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা / শহীদ ওসমান বিন হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
6
রাজধানীর মগবাজার এলাকায় বোমা বিস্ফোরণ ; নিহত এক
7
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি সিবগাতুল্লাহ।
8
এবার এনসিপি নেতার মাথায় গুলি
9
জামিন পেলেন সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না