শিরোনাম
৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন•বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা•রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
৮০ শতাংশই হবেন নারী

দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

অনলাইন নিউজ: স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের লক্ষ্যে সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই হবেন নারী- এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও সবল জাতি উপহার দিতে সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানেও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা করছি।

তিনি বলেন, বিশ্বে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাসপাতালে রোগীর চাপ কমিয়ে আনা। এজন্য সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই হবেন নারী। প্রধানমন্ত্রী আরও বলেন, এই স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়বেন। তারা বিশেষ করে পরিবারের নারী প্রধানদের খাদ্যের গুণাগুণ ও সঠিক খাদ্যাভ্যাস নিয়ে সচেতন করবেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব হলে হাসপাতালের ওপর বাড়তি চাপ কমবে।

এর আগে প্রধানমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। হরিনারবিলে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন এবং দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরপর বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক সমাবেশে যোগ দেন তিনি।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

1

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

2

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

3

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

4

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

5

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

6

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

7

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

8

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

9

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

11

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

12

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

13

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

14

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

15

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

16

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

17

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

18

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

19

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

20
X