শিরোনাম
৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদেরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকেইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতাইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছুরিকাঘাতে নারী নিহত, অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চুরি করতে দেখে ফেলায় ছুরিকাঘাতে এক নারীকে হত্যার অভিযোগে এক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব মোড় এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম।

নিহত নারী আমেনা বেগম (৪৫) ওই এলাকার মুদি দোকানি বাবুল দেওয়ানের স্ত্রী।

তাকে ছুরিকাঘাতে হত্যা ও চুরির অভিযোগে পিটুনিতে নিহত মেহেদী ইসলাম (৩২) একই উপজেলার বিরাব খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে। মেহেদী পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, কয়েকদিন আগে বাবুল দেওয়ানের নতুন বাড়িতে টাইলস স্থাপনের কাজ করেছিলেন মেহেদী। কাজ শেষ হয়ে গেছে চারদিন আগে। কিন্তু ওই যুবক শুক্রবার বিকেল আনুমানিক তিনটার দিকে বাড়ি ফাঁকা পেয়ে মোবাইল চুরি করতে ঘরে ঢোকেন বলে অভিযোগ ওঠে।

“ঘরে থাকা বাবুলের স্ত্রী আমেনা মোবাইল চুরি করতে দেখে ফেলায় তাকে ছুরিকাঘাত করে মেহেদী। এতে গলায় গুরুতর জখম হওয়া নারীর চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে মেহেদীকে আটকে ফেলে। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ওই নারীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মেহেদীকেও গণপিটুনি দেন নিহতের ক্ষুব্দ স্বজন ও এলাকাবাসী। ঘটনাস্থলেই মারা যায় মেহেদী।”

দুই মৃত্যুর ঘটনা ৩০ মিনিটের ব্যবধানে ঘটেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুরি ও ছুরিকাঘাত অভিযোগ ওঠার পর বাবুল দেওয়ানের বাড়িতেই বেঁধে রাখা হয়েছিল অভিযুক্ত মেহেদীকে। পরে পুলিশ আসলে তাদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আহত নারীর মৃত্যুর খবর পেয়ে ক্ষুব্দ স্বজন ও এলাকাবাসী অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্তকে ওই বাড়ি থেকে বের করে গাড়িতে তোলার পথে পুলিশ সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নেন বিক্ষুব্দরা। পরে তাকে রাস্তার উপর ফেলে এলোপাথারি লাথি, কিল ঘুষি ও ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

যদিও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরপরই এই ঘটনা ঘটে। আমরা সম্পূর্ণভাবে কাস্টডিতে নিতেও পারিনি, তার আগেই বিক্ষুব্দ লোকজন এই ঘটনা ঘটায়।”

দু’টি মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং উভয় হত্যাকাণ্ডের ঘটনায়ই আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

1

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

2

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

3

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

4

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

5

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

6

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

7

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

8

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

9

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

10

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

11

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

12

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

13

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

14

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

15

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

16

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

17

বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ইপিজেডের সাপ্তাহিক ছুটি পরিবর্তন

18

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

19

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

20
X