শিরোনাম
পদ্মায় ফের ডুবে গেল যাত্রীবাহী বাস, আগেই নেমে পড়ায় যাত্রীদের প্রাণরক্ষাশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজরামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীবিচার নিয়ে তীব্র ক্ষোভে / আমি বিচার চাই না, আপনারা বিচার করেন না: রামিসার বাবাপাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডাকসু ভিপি সাদিক কায়েমের উপহারে মুগ্ধ হান্নান মাসউদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানান হান্নান মাসউদ।

পোস্টে তিনি সাক্ষাতের ছবি শেয়ার করে লিখেছেন,

ডাকসু ভিপি হিসেবে সাদিক কায়েম ভাইয়ের সাথে প্রথম সাক্ষাৎ। সাক্ষাতের শুরুতেই মুচকি হেসে স্বভাবসুলভ ভঙ্গিতে, “হান্নান! হাতিয়ার সবার কাছে যতটুকু শুনি, ইনশাআল্লাহ তুমি এমপি হতে যাচ্ছো।”
প্রথম সাক্ষাতে প্রথম উপহার নিয়ে আসলাম।
যাই হউক নতুনের জন্যে, পরিবর্তনের জন্যে একসাথে লড়াই চলবে, ইনশাআল্লাহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সংসদ সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছেন ।

এরআগে নির্বাচনী খরচ মেটাতে অর্থসহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন হান্নান মাসউদ । বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে অর্থসহায়তা চান হান্নান মাসউদ। এতে তিনি মোবাইল ব্যাংকিংসহ ব্যাংক হিসাবের নম্বরও দেন। তিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াতে ইসলামীর সঙ্গে গড়া জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকের মতে, ডা. তাসনিম জারা ও ব্যারিস্টার ফুয়াদের অনুসৃত পথেই এগোলেন আব্দুল হান্নান মাসউদ। নির্বাচনী ব্যয়ের সহায়তা চেয়ে তিনি ফেসবুকে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ করেন।

হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরই পরিপ্রেক্ষিতে আজকে একটি স্পষ্ট বিশ্বাস ও নৈতিক অঙ্গীকার আপনাদের সাথে শেয়ার করছি।

হান্নান মাসউদের ফেসবুক পেজ থেকে হুবহু তুলে ধরা হল

প্রিয় হাতিয়াবাসী এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।এরই পরিপ্রেক্ষিতে আজকে একটি স্পষ্ট বিশ্বাস ও নৈতিক অঙ্গীকার আপনাদের সাথে শেয়ার করছি। আমি এমন একটি রাজনীতিতে বিশ্বাস করি যেখানে ক্ষমতার চেয়ে মানুষ বড়, স্বার্থের চেয়ে সততা বড় এবং প্রভাবের চেয়ে ইনসাফ বড়। উন্নয়ন মানে শুধু রাস্তা, ভবন বা অবকাঠামো নয়—উন্নয়ন মানে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে ন্যায়বিচার থাকবে, বৈষম্য থাকবে না এবং জনপ্রতিনিধি সর্বদা জনগণের কাছে জবাবদিহি থাকবে।

আমি শুরু থেকেই একটি বিষয় পরিষ্কার রাখতে চেয়েছি—আমার রাজনীতি কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়ী কিংবা কোনো প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না। কারণ বড় অঙ্কের অর্থ প্রায়ই বড় শর্ত নিয়ে আসে, যা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ফেলে। আমি চাই না হাতিয়ার মানুষের অধিকার কোনো গোষ্ঠীর স্বার্থে আপসের শিকার হোক, কিংবা একজন জনপ্রতিনিধির ওপর কোনো অদৃশ্য ঋণের চাপ থাকুক। যার অর্থে রাজনীতি চলে, শেষ পর্যন্ত রাজনীতি তার কথাই শোনে—আমি চাই আমার রাজনীতি শুনুক কেবল হাতিয়ার সাধারণ মানুষের কথা।

এই কারণেই আমি আপনাদের কাছ থেকেই সমর্থন ও সহযোগিতা চাইছি। আপনাদের ছোট ছোট অবদান শুধু একটি নির্বাচনী প্রচারণার খরচ নয়, এটি একটি নৈতিক অবস্থান, একটি বার্তা—যে হাতিয়ার মানুষ নিজের প্রতিনিধি নিজেই গড়ে তুলতে চায়। এই অংশগ্রহণ আমাকে ভবিষ্যতে আপনাদের কাছে প্রশ্নের মুখে দাঁড় করানোর নৈতিক অধিকার দেবে, আর সেটাকেই আমি একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি মনে করি।
আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়াবেন, তার জবাব আমি দেব কাজ দিয়ে, কথার ফুলঝুরি দিয়ে নয়। হাতিয়ায় ইনসাফভিত্তিক, স্বচ্ছ ও বৈষম্যহীন উন্নয়নের যে স্বপ্ন আমি দেখছি, তা বাস্তবায়ন সম্ভব কেবল আপনাদের সক্রিয় অংশগ্রহণেই।

আসুন, আমরা একসাথে প্রমাণ করি—সৎ রাজনীতি এখনও সম্ভব, আর তা সম্ভব জনগণের শক্তিতেই। হাতিয়ার মর্যাদা, ন্যায় ও ভবিষ্যতের জন্য আপনাদের পাশে চাই।

আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো অঙ্কের অনুদান আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করবে। ইনশাআল্লাহ, আপনাদের আমানতের প্রতিটি পয়সার হিসাব আমি স্বচ্ছতার সাথে আপনাদের সামনে উপস্থাপন করব,ইনশাআল্লাহ।
অনুদান পাঠানোর মাধ্যম:
মোবাইল ব্যাংকিং:
বিকাশ/নগদ:01868612478
রকেট:01308688352
ব্যাংক অ্যাকাউন্ট:
হিসাবের নাম:Abdul Hannan Masud
হিসাব নম্বর: 3556101019827
শাখা:প্রিন্সিপাল (ইসলামিক) ঢাকা, পূবালী ব্যাংক পিএলসি।
হিসাবের নাম:VIGILANTE GLOBAL
হিসাব নম্বর: 3556901003748
শাখা:প্রিন্সিপাল (ইসলামিক) ঢাকা, পূবালী ব্যাংক পিএলসি।
অথবা, ডোনেট করতে পারেন নিচের লিংকের মাধ্যমে…
https://abdulhannanmasud.com/front/campaign_details/6
আসুন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে হাতিয়ার উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্যে আমরা ঐক্যবদ্ধ হই।
ধন্যবাদান্তে,
আব্দুল হান্নান মাসউদ
সংসদ সদস্য পদপ্রার্থী, নোয়াখালী-৬ (হাতিয়া)

কাজের মাধ্যমে প্রমাণ দিতে চান উল্লেখ করে হান্নান মাসউদ লেখেন, আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়াবেন, তার জবাব আমি দেব কাজ দিয়ে, কথার ফুলঝুরি দিয়ে নয়। হাতিয়ায় ইনসাফভিত্তিক, স্বচ্ছ ও বৈষম্যহীন উন্নয়নের যে স্বপ্ন আমি দেখছি, তা বাস্তবায়ন সম্ভব কেবল আপনাদের সক্রিয় অংশগ্রহণেই। আসুন আমরা একসাথে প্রমাণ করি— সৎ রাজনীতি এখনো সম্ভব, আর তা সম্ভব জনগণের শক্তিতেই। হাতিয়ার মর্যাদা, ন্যায় ও ভবিষ্যতের জন্য আপনাদের পাশে চাই। আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো অঙ্কের অনুদান আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করবে। ইনশাআল্লাহ, আপনাদের আমানতের প্রতিটি পয়সার হিসাব আমি স্বচ্ছতার সাথে আপনাদের সামনে উপস্থাপন করব,ইনশাআল্লাহ।

হান্নান মাসউদ তার ফেসবুক পোস্টের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী তাই সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন চাচ্ছি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে হাতিয়ার উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্যে আমরা ঐক্যবদ্ধ হই। নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আব্দুল হান্নান মাসউদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো. মাহবুবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিব।

এ ছাড়াও জাতীয় পার্টি (জাপা) থেকে এ. টি. এম. নবী উল্যাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মোহাম্মদ আবদুল মোতালেব, গণঅধিকার পরিষদ থেকে মোহাম্মদ আজহার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে মোহাম্মদ আবুল হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ফের ডুবে গেল যাত্রীবাহী বাস, আগেই নেমে পড়ায় যাত্রীদের প্রাণরক্ষা

1

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

2

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

3

বিচার নিয়ে তীব্র ক্ষোভে / আমি বিচার চাই না, আপনারা বিচার করেন না: রামিসার বাবা

4

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

5

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

6

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

7

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

8

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

9

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

10

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

11

‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে / শিশুদের মোবাইল থেকে বের করে বইয়ের মধ্যে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রী

12

জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে

13

৮০ শতাংশই হবেন নারী / দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

14

শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে / যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প

15

রাজধানী জুড়ে তেলের জন্য হাহাকার / সেই সাথে বেড়েছে যানজট

16

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে চালকসহ সব যাত্রী নিহত

17

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

18

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

19

সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

20
X