শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে সরাসরি মিলবে নাগরিকত্ব

‘ট্রাম্প গোল্ড কার্ড’ নতুন ভিসা চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প

চলতি মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক অভিবাসীবিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার নতুন ভিসা স্কিম চালু করেছেন তিনি। যেটিকে গ্রিনকার্ডের চেয়েও শক্তিশালী আখ্যা দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, ‘এটি গ্রিন কার্ডের থেকেও শক্তিশালী একটি ব্যবস্থা। এতে ভালো এবং যোগ্য মানুষই অংশ নিতে পারবেন।

এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের ১০ লাখ ডলার খরচ করতে হবে।  অর্থাৎ বাংলাদেশি টাকায় গুনতে হবে ১২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার বেশি।যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য গতকাল মঙ্গলবার এই ভিসা চালু করেন ট্রাম্প। প্রথমে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের প্রথমে ট্রাম্পকার্ড ডট গভ নামে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে।
সেখানে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে চাপ দিলে আসবে আবেদনের ফরম। সেই ফরম পূরণ করে জমা দেওয়ার সময় ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ২১ হাজার ৯৬৪ টাকা)। ভিসা প্রসেসিং বাবদ এই ফি নেবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)।
এই ভিসা পেতে আবেদনকারীদের আবেদনপত্র যাচাই করা হবে, সেই পরীক্ষায় পাস করতে হবে।
তারপর ভিসার জন্য ১ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে, যাকে কর্তৃপক্ষ ‘উপহার’ বলছে। ভিসাটি গ্রিন কার্ডের মতো কাজ করবে, অর্থাৎ এতে যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার সুযোগ মিলবে।ট্রাম্প বলেছেন, ‘এটি গ্রিন কার্ডের থেকেও শক্তিশালী একটি ব্যবস্থা। এতে ভালো এবং যোগ্য মানুষই অংশ নিতে পারবেন।
বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্রাথমিক নিবন্ধনেই প্রায় ১০ হাজার মানুষ এই ‘গোল্ড কার্ড’ ভিসার জন্য নাম লিখিয়েছেন। তার আশা, আরো অনেকেই যোগ দেবেন।তিনি বলেন, ‘আমরা হাজার হাজার কার্ড দেব আর এতে বিলিয়ন ডলার আয় হবে।’

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X