শিরোনাম
সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ•ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা•জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী•মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ•দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি

গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শনিবার জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে, সাভার ও আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরলেও কর্মবিরতির কারণে অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ, শ্রমিক ও শ্রমিকনেতাদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগর ও জেলার কোথাও নতুন করে শ্রমিক আন্দোলন, কর্মবিরতি কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। সকাল থেকেই শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় সকাল থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করছেন। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশিরভাগ কারখানাও খোলা রয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শনিবার সকাল পর্যন্ত মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।

আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে, এমন প্রত্যাশা থেকেই শ্রমিকরা কাজে ফিরছেন বলে মনে করেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।

এদিকে, সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরাও শনিবার সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও উৎপাদন শুরু না করে নিচে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে।

এ ছাড়া কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন। এ পরিস্থিতিতে সেসব কারখানাতেও দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সব মিলিয়ে সাভার ও আশুলিয়ায় অন্তত ৫০টি কারখানায় শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ

1

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

2

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

3

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

4

মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

5

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

6

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

7

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

8

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

9

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

10

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

11

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

12

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

13

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

14

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

15

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

16

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

17

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

18

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

19

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

20
X