
রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি গণমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জানান, মঙ্গলবার রাতে চাঁদা না পেয়ে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুলির ঘটনাটি রাজনৈতিক নয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণভাবে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনা।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এ বিষয়ে এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, বাড্ডায় ৩৮ নং ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনি অফিস বা নাহিদ ইসলাম এর অফিস নয়। ঘটনার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।
রাজধানীর বাড্ডায় একটি আবাসন কোম্পানির নির্মাণাধীন ভবন লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করা হয়েছে। পুলিশ বলছে, তবে সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে গুলির কোনো ঘটনা ঘটেনি।
উত্তর বাড্ডায় মঙ্গলবার দুপুরে গুলির ওই ঘটনা ঘটে। তবে বুধবার দুপুরের পর ফেইসবুকে ছড়িয়ে পড়ে বাড্ডায় এনসিপির কার্যালয়ে গুলি করা হয়েছে।
বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেখানে গুলির ঘটনা ঘটেছে সেটি এএমজেড হাসপাতালের পেছনে। সেখানে একটি ভবন নির্মাণাধীন রয়েছে। ভবনটি নির্মাণ করছে ‘রয়েল মিশন বিল্ডার্স’।
এটি এনসিপির কার্যালয়ে নয় জানিয়ে ওসি বলেন, এ ভবনের কাছে একসময় দলটির কার্যালয় থাকলেও পরে তা আফতাবনগরে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, তাদের এ প্রজেক্টে চাঁদার দাবিতে এসে দুই রাউণ্ড গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি নাসিরুল বলেন, “স্থানীয় সন্ত্রাসী মেহেদীর লোকজন এই চাঁদা নিতে এসেছিল।”
এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এ বিষয়ে এক বার্তায় বলেছেন, বাড্ডায় ৩৮ নং ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে মঙ্গলবার গুলির ঘটনা ঘটে। এটি নির্বাচনি অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়।
“ঘটনার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।”
অপরদিকে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইয়াসির আরাফাত ফেইসবুকে এক পোস্টে বলেন, নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলিবর্ষণ হয়নি।
“রাজধানীর বাড্ডায় এএমজেড হসপিটালের পেছনে মর্নিংস্টার স্কুলের পাশে একটি বেসরকারি ভবনের নিচতলায় ভবন মালিকের অফিস লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এটি নাহিদ ইসলামের নির্বাচনি অফিস নয়। তবে গুলিবর্ষণ করা অফিসের লাগোয়া এনসিপির ৩৮ নং ওয়ার্ড এনসিপির অফিস রয়েছে।”
পরে ঘটনাস্থলে পুলিশ এসেছিল, থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে ওই পোস্টে লেখেন তিনি।
মন্তব্য করুন