শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান•সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ•ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা•জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী•মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
আপডেট : ৯ জানুয়ারি ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ মুজিবসহ ঢাবির ৫ হলের নাম পরিবর্তন

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহিদ ওসমান হাদি হল’ এবং শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ‘বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন ও স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটের কাছে পাঠানো হয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার, সুলতানা কামাল হোস্টেলসহ কয়েকটি স্থাপনার নামের পরিবর্তন প্রস্তাব সিনেটে সুপারিশ আকারে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট হল সংসদ থেকে নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করা হয়। এ বিষয়ে ডাকসু তাদের নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ সভায় আলোচনা করে সুপারিশ প্রদান করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট হল প্রশাসনও মিটিং করে তাদের মতামত দিয়েছে।

তিনি আরও জানান, আবাসিক ভবনের ক্ষেত্রে ডাকসুর সঙ্গে সংশ্লিষ্ট সমিতিগুলোও নাম পরিবর্তনের পক্ষে সুপারিশ করেছে। এসব সুপারিশ পর্যালোচনা করে এসএমটি ও সিন্ডিকেট সভায় আলোচনা শেষে বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিনেটে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রক্টর বলেন, নাম পরিবর্তনের প্রস্তাবগুলো একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। এ ক্ষেত্রে সিন্ডিকেট শুধু সুপারিশ প্রদান করেছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সিনেটে বহু সদস্যের উপস্থিতিতে বিষয়গুলো নিয়ে বিস্তারিত ও বিস্তৃত আলোচনা হবে।

এর আগে ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা অনলাইন ভোট ও মুজিব হলের শিক্ষার্থীরা স্বাক্ষরের মাধ্যমে হল সংসদের মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন। পরবর্তীতে ডাকসু ‘ফ্যাসিবাদের আইকন’ হিসেবে উল্লেখ করে শেখ পরিবার সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নাম পরিবর্তনের আনুষ্ঠানিক দাবি জানায়।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান

1

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ

2

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

3

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

4

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

5

মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

6

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

7

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

8

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

9

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

10

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

11

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

12

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

13

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

14

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

15

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

16

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

17

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

18

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

19

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

20
X