শিরোনাম
ফের বাড়লো স্বর্ণের দাম•১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী•পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি / মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার•প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান•সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : 4 January 2026, 2:01 pm
আপডেট : 4 January 2026, 2:30 pm
অনলাইন সংস্করণ

মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের মুখোমুখি অবস্থান; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এনইআইআর বাতিলের দাবি এবং ৪৫ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর কাওরান বাজার মোড়ে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে মুঠোফোন ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তিন দফায় এই লাঠিচার্জ করা হয়। পাল্টা ব্যবসায়ীদের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

সরেজমিনে দেখা যায়, এনইআইআর চালুর প্রতিবাদে, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে সকাল রোববার ১১টার দিকে বাংলামোটর মোড় থেকে মিছিল নিয়ে এসে কারওয়ান বাজার মোড় অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

এর ফলে কারওয়ান বাজার মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন৷

এরপর মুঠোফোন ব্যবসায়ীরা কাঁঠালবাগানের দিকে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর তারা আবার কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে পুলিশ দুই দফায় জলকামানের পানি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাল্টা বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

বর্তমানে সেখানে পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়লো স্বর্ণের দাম

1

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

2

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি / মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

3

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান

4

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ

5

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

6

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

7

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

8

মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

9

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

10

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

11

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

12

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

13

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

14

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

15

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

16

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

17

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

18

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

19

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

20
X