শিরোনাম
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমনতিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশদুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকেরপারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১ জানুয়ারি ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
আপডেট : ২ জানুয়ারি ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
জামায়াত ২৭৬, ইসলামী আন্দোলন ২৬৮, এনসিপি ৪৪, স্বতন্ত্র ৪৭৮

সর্বাধিক ৩৩১ মনোনয়ন জমা বিএনপির, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, সারাদেশের ৩০০ আসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক ৩৩১টি মনোনয়নপত্র জমা দিয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়নপত্র জমা দিয়েছে ২৭৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮, জাতীয় পার্টি (জাপা) ২২৪ জন, গণঅধিকার পরিষদ ১০৪ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে ৯ টি রাজনৈতিক দলের কোনো প্রার্থী নিজ দল থেকে কোনো মনোনয়নপত্র জমা দেন নি। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় পাবেন ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এদিন প্রতীক যারা পাবেন তারা থাকবেন ভোটের মাঠে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি ব্যতিত অন্যদল থেকে ৩০০ আসনে মনোনয়ন জমা দিয়েছে তার মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল.ডি.পি) ২৪ জন, জাতীয় পার্টি (জেপি) ১৩ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬৫ জন, গণতন্ত্রী পার্টি- ১ জন, জাতীয় পার্টি- ২২৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ৩১ জন, জাকের পার্টি- ৭ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ) ৪১ জন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ৩ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন- ১১ জন, বাংলাদেশ মুসলিম লীগ- ১৪ জন, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি- ২৩ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- ৫ জন, গণফোরাম-২৩ জন, গণফ্রন্ট- ৬ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ-১ জন, বাংলাদেশ জাতীয় পার্টি-৫ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-২২ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি-৩ জন, ইসলামী ঐক্যজোট- ৩ জন, বাংলাদেশ খেলাফত মজলিস-৯৪ জন,ইসলামী আন্দোলন বাংলাদেশ-২৬৮ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-২৭ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৩জন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি- ৭ জন, খেলাফত মজলিস-৬৮ জন।

এছাড়া, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল- ৭ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)- ২০ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ- ৯ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম- ৮ জন, বাংলাদেশ কংগ্রেস- ১৮ জন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ- ৪২ জন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ- ৯ জন, বাংলাদেশ সুপ্রিম পাটি (বি.এস.পি)- ২১ জন, আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি)- ৫৩ জন, গণঅধিকার পরিষদ (জিওপি)-১০৪ জন, নাগরিক ঐক্য- ১১ জন, গণসংহতি আন্দোলন-১৮ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি- ২ জন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)- ৯ জন, বাংলাদেশ লেবার পাটি-১৯ জন,বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)-১৩ জন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি- ৪৪ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)- ৩০ জন, জনতার দল- ২৩ জন, আমজনতার দল-১৭ জন, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)- ১ জন, বাংলাদেশ নেজামে ইসলাম পাটি- ৬ জন আর স্বতন্ত্র প্রার্থী ৪৭৮ জন ও বাংলাদেশ জাতীয়তাবাদী মটরশ্রমিক দল থেকে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশের সাম্যবাদী দল (এম. এল),কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বি এন এম এই নির্বাচনে কোনো প্রার্থীতা দেয় নি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ভোটে অংশ নিতে পারবে না দলটি।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মোল্লা জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৬৯টি। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছে; বাকিরা রাজনৈতিক দলের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পূর্বে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে দেশের একাধিক আসনে একাধিক প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার উভয়ের কাছে মনোনয়নপত্র জমা দেয়ায় সে তথ্যটি কেন্দ্রে একাধিকবার এসেছিল এজন্য প্রথম হিসাবে কিছু প্রার্থীতা বেশী দেখানো হয়েছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৫১টি রাজনৈতিক দলের ২ হাজার ৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, নয়টি রাজনৈতিক দল নিজ দল থেকে কোনো মনোনয়নপত্র দাখিল করেনি।

আলোচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক ৩৩১টি মনোনয়নপত্র জমা দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি যথাক্রমে ২৭৬ ও ৪৪টি মনোনয়নপত্র দাখিল করেছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা বিভাগে-৪৪২টি। অন্যদিকে সবচেয়ে কম মনোনয়নপত্র দাখিল হয়েছে ফরিদপুর বিভাগে-১৪২টি।

ইসি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে মোট ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল সংক্রান্ত ইসির তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের ৮ জেলায় ৩৩টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছে ৩৩৮ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৮ জন প্রার্থী।

রাজশাহী অঞ্চলের ৮টি জেলায় ৩৯টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩২৯ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ২৬০ জন প্রার্থী।

খুলনা অঞ্চলের ১০টি জেলায় ৩৬টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩৫৮ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৬ জন প্রার্থী।

বরিশাল অঞ্চলের ৬টি জেলায় ২১টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২১২ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬৬ জন প্রার্থী।

ফরিদপুর অঞ্চলের ৫টি জেলায় ১৫টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ১৬৫ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪২ জন প্রার্থী।

ঢাকা অঞ্চলের ৬টি জেলায় ৪১টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৬৩৮ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৪৪ জন প্রার্থী।

ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলায় ৩৮টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৪০২ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১১ জন প্রার্থী।

সিলেট অঞ্চলের ৪টি জেলায় ১৯টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ১৭৬ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪৬ জন প্রার্থী।

কুমিল্লা অঞ্চলের ৬টি জেলায় ৩৫টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৪৯৬ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৬৫ জন প্রার্থী।

চট্টগ্রাম অঞ্চলের ৫টি জেলায় ২৩টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৯৩ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৯৪ জন প্রার্থী।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

1

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

2

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

3

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

4

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

5

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

6

‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে / শিশুদের মোবাইল থেকে বের করে বইয়ের মধ্যে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রী

7

জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে

8

৮০ শতাংশই হবেন নারী / দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

9

শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে / যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প

10

রাজধানী জুড়ে তেলের জন্য হাহাকার / সেই সাথে বেড়েছে যানজট

11

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে চালকসহ সব যাত্রী নিহত

12

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

13

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

14

সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

15

সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

16

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ

17

কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

18

টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, পদ ৩১, আবেদন শেষ ১৬ এপ্রিল

19

সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ সংখ্যা ১০৮, আবেদন স্নাতক পাসেই

20
X